গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

চীনের অনুদানে নীলফামারীতে হবে ১০০০ শয্যার হাসপাতাল

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ১১:২১ এএম ২০২৬
চীনের অনুদানে নীলফামারীতে হবে ১০০০ শয্যার হাসপাতাল
ছবি

ছবি সংগৃহীত

নীলফামারী জেলায় চীন সরকারের অনুদানের ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণে প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেছে চীনের কারিগড়ি প্রতিনিধি দল।

শনিবার (৯ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের অদুরে দারোয়ানী নামক স্থানে প্রস্তাবিত ২৫ একর জায়গা পরিদর্শন করেন দলটি। ৬ সদস্যের চীনের কারিগড়ি প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন দলনেতা ডং লি। 

এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফাতেমা তুজ জোহরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, সিভিল সার্জন আব্দুর রাজ্জাক, নীলফামারী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান প্রমুখ।

পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফাতেমা তুজ জোহরা গণমাধ্যমকে জানান, নীলফামারীতে চীন সরকারের অনুদানে ২৫ একর জমির ওপর আধুনিক ১০ তলা ভবন বিশিষ্ট ১ হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল নির্মিত হবে। ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের জন্য ডরমেটরি ও আবাসিক ভবন, ডিরেক্টরস বাংলো, প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হবে। ১হাজার শয্যার মধ্যে ৫শত সাধারণ এবং ৫শত হবে বিশেষায়িত শয্যা।

সিভিল সার্জন মো. আব্দুর রাজ্জাক জানান, ২ হাজার ২৯২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে স্বস্থ্য অধিদপ্তরের অধীনে। এ প্রকল্পে চীন সরকার অনুদান হিসেবে দিবে ২ হাজার ২১৯ কোটি টাকা।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ৬ সদস্যের চীনা প্রতিনিধি দল আজকে প্রাথমিক সমীক্ষা চালিয়েছেন। এখানে কি কি সুবিধা আছে। কি কি সুবিধা প্রয়োজন হবে এসব সমীক্ষা করেছেন তারা। তাদের দেওয়া প্রতিবেদনের পর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করবেন।

তিনি জানান, এ হাসপাতালে সাধারণ চিকিৎসার পাশাপাশি নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি, নিউরোলজিসহ অন্যান্য বিশেষায়িত বিভাগে চিকিৎসা সেবা দেয়া হবে। আধুনিক জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ, উন্নত ডায়াগনস্টিক এবং অপারেশন সুবিধাসহ জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

এসি/আপ্র/১০/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হাসপাতাল তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা
০৪ অক্টোবর ২০২৬

হাসপাতাল তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা

দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা ও জনসেবার গুণগত মান...

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
০৪ অক্টোবর ২০২৬

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী গড় আয়ু, মৃত্যুর কারণ ও অসুখ নিয়ে একটি প্রতিবেদন প্রক...

শিশু হাসপাতালে সর্দি-জ্বরের রোগীর উপচে পড়া ভিড়
০৪ অক্টোবর ২০২৬

শিশু হাসপাতালে সর্দি-জ্বরের রোগীর উপচে পড়া ভিড়

সারাদেশে ক্রমশ বেড়ে চলেছে জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা। আবহাওয়ার পরিবর্তনের কারণে ইনফ্লুয়েঞ্জা...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ছয় মৃত্যু, হাসপাতালে ১৬০৮
০৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ছয় মৃত্যু, হাসপাতালে ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬০৮ জন ডেঙ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে