গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ছয় মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৩১ এএম ২০২৬
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ছয় মৃত্যু, হাসপাতালে ১৬০৮
ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ জনে।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২৩ জন ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ভর্তি হয়েছেন ১৩১ জন।

এ সময়ে বরিশাল বিভাগে ২১৫ জন, চট্টগ্রামে ৩১৯, খুলনায় ২৭৬, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ১৩২ এবং রংপুরে ৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন মৃত্যুর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন এবং রাজশাহী বিভাগে দুজন মারা গেছেন। এ ছাড়া খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৪ হাজার ৩৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৮ হাজার ৪৮২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে পাঁচ হাজার ৬৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর চিকিৎসা নিয়ে এক হাজার ৬২১ জন হাসপাতাল ছেড়েছেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন এবং ওই মাসে মারা গেছেন ১৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব রাখছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছর ডেঙ্গুতে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

গত বছর, অর্থাৎ ২০২৫ সালে, দেশে এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং ৪১৩ জনের মৃত্যু হয়।
সানা/আপ্র/৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

২৪ ঘণ্টায় আরো ৩ জনসহ ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো
১৬ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় আরো ৩ জনসহ ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্য...

হামে মৃত্যু এখন রাজনৈতিক গুরুত্বহীন: তাজনূভা
১৬ নভেম্বর ২০২৬

হামে মৃত্যু এখন রাজনৈতিক গুরুত্বহীন: তাজনূভা

দেশে হামে মৃত্যুর ঘটনা এখন রাজনৈতিকভাবে আর গুরুত্বপূর্ণ নয়; মৃত্যুগুলোকে স্রেফ সংখ্যা হিসেবে দেখা হচ...

হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু
১৬ নভেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু

আগের দিনই ৮ শিশুর মৃত্যুর পর এবার আরো চার শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। এতে চলতি বছরের ১৫ মার্চ...

স্ট্রোকে আক্রান্ত হওয়ামাত্র প্রথমেই যে কাজগুলো করবেন
১৫ নভেম্বর ২০২৬

স্ট্রোকে আক্রান্ত হওয়ামাত্র প্রথমেই যে কাজগুলো করবেন

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই