গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মেনু

ডেঙ্গুতে নয় মাসে ২৫০ মৃত্যু, সেপ্টেম্বরে ভয়াবহ পরিস্থিতি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১২ পিএম, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০০ এএম ২০২৬
ডেঙ্গুতে নয় মাসে ২৫০ মৃত্যু, সেপ্টেম্বরে ভয়াবহ পরিস্থিতি
ছবি

ডেঙ্গুর প্রকোপ ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে -ফাইল ছবি

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। চলতি বছরের প্রথম নয় মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৫০-এ পৌঁছেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ও হাসপাতালে ভর্তি হয়েছে সেপ্টেম্বর মাসে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক মাসে ডেঙ্গুতে মারা গেছেন ১৪৮ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৭৭৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের (২ অক্টোবর) বুলেটিনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৮০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৪৫ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৫ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৫১ জন, চট্টগ্রামে ৩৩৩ জন, খুলনায় ১১১ জন, ময়মনসিংহে ৭৭ জন এবং রংপুরে ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১৬৩ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৭৬১ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৬ হাজার ৮৬২ জন।

মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরেই ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি ছিল। চলতি বছরের প্রথম নয় মাসের মধ্যে গত মাসে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৭৭৪ জন। অর্থাৎ বছরের প্রথম নয় মাসে যত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের বড় একটি অংশই সেপ্টেম্বরে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। সেই হিসাবে ২০২৩ সালে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা ছিল সর্বোচ্চ - ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

গেল বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ওই বছর শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার। চলতি বছর নয় মাসেই মৃত্যুর সংখ্যা ২৫০-এ পৌঁছানো এবং সেপ্টেম্বরে আক্রান্তদের হাসপাতালে ভর্তির সংখ্যা ব্যাপক বেড়ে যাওয়ায় ডেঙ্গুর বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সানা/আপ্র/২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামে এক দিনে আরো চার মৃত্যু, মোট ১১১৪
০২ অক্টোবর ২০২৬

হামে এক দিনে আরো চার মৃত্যু, মোট ১১১৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামজনিত কারণে আরো চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের হাম শনাক্ত হয়েছিল, আর ব...

শরীরে চর্বির দলা বা ‘লিপোমা’ টিউমার হলেও ক্ষতিকর নয়
০২ অক্টোবর ২০২৬

শরীরে চর্বির দলা বা ‘লিপোমা’ টিউমার হলেও ক্ষতিকর নয়

স্বাস্থ্য প্রতিদিন===

নিজের অজান্তেই স্বাস্থ্যের ক্ষতি করছে কিছু পানীয়
০১ অক্টোবর ২০২৬

নিজের অজান্তেই স্বাস্থ্যের ক্ষতি করছে কিছু পানীয়

স্বাস্থ্য প্রতিদিন===

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র
০১ অক্টোবর ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে মার্কিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে