গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

ডেঙ্গুতে আরো ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৭ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:০২ এএম ২০২৬
ডেঙ্গুতে আরো ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩
ছবি

ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৩ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে। আর বছরের শুরু থেকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬০১ জনে।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৩৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১০৬ জন ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫১ জন।

এ ছাড়া বরিশাল বিভাগে ৯৮ জন, চট্টগ্রামে ৯৪ জন, খুলনায় ১৩৫ জন, ময়মনসিংহে ৬১ জন, রাজশাহীতে ৪৬ জন, রংপুরে ২৪ জন এবং সিলেটে তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা ছিল সর্বোচ্চ-৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছর এ রোগে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

গত বছরও ডেঙ্গুর প্রকোপ ছিল উল্লেখযোগ্য। ওই বছর চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় ১ লাখ ২ হাজার মানুষ।
সানা/আপ্র/১৮/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯
০৪ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতা...

হাসপাতাল তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা
০৪ অক্টোবর ২০২৬

হাসপাতাল তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা

দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা ও জনসেবার গুণগত মান...

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
০৪ অক্টোবর ২০২৬

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী গড় আয়ু, মৃত্যুর কারণ ও অসুখ নিয়ে একটি প্রতিবেদন প্রক...

শিশু হাসপাতালে সর্দি-জ্বরের রোগীর উপচে পড়া ভিড়
০৪ অক্টোবর ২০২৬

শিশু হাসপাতালে সর্দি-জ্বরের রোগীর উপচে পড়া ভিড়

সারাদেশে ক্রমশ বেড়ে চলেছে জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা। আবহাওয়ার পরিবর্তনের কারণে ইনফ্লুয়েঞ্জা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে