গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

অভিনয় ছাড়ছেন না হাসান মাসুদ, বললেন ভুল হয়েছে

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৩ পিএম, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:০৩ এএম ২০২৬
অভিনয় ছাড়ছেন না হাসান মাসুদ, বললেন ভুল হয়েছে
ছবি

ছবি সংগৃহীত

হজ করে দেশে ফেরার পর আপাতত অভিনয় থেকে দূরে থাকার মন্তব্য করে সম্প্রতি আলোচনায় এসেছিলেন অভিনেতা হাসান মাসুদ। এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছিলেন, আপাতত অভিনয় করছেন না এবং ধর্মকর্মে মনোযোগ দিয়েছেন। তবে প্রস্তাব পেলে বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন বলেও জানিয়েছিলেন তিনি।

তার সেই বক্তব্য প্রকাশ্যে আসার পরই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা। অনেকের প্রশ্ন ছিল, তাহলে কি অভিনয় থেকে পুরোপুরি সরে দাঁড়াচ্ছেন এই অভিনেতা?

এবার সেই প্রশ্নের জবাব দিয়েছেন হাসান মাসুদ। তিনি জানিয়েছেন, অভিনয় ছাড়ার কোনো সিদ্ধান্ত তিনি নেননি। বরং তার বক্তব্য ভুলভাবে বোঝা হয়েছে।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, ‘ওই কথাটা বলা আমার ভুল হয়েছে। আমি বলেছিলাম, দুই বছর ধরে অভিনয় করছি না এবং মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে কাজ করি। এই মুহূর্তে ভালো কনটেন্টও তেমন নেই। কিন্তু আমি কখনো বলিনি যে, আর অভিনয় করব না।’

ভালো গল্প ও চরিত্র পেলে এখনো অভিনয়ে ফিরতে আগ্রহী তিনি। পাশাপাশি ধর্মচর্চার সঙ্গে অভিনয়কে সাংঘর্ষিক বলেও মনে করেন না হাসান মাসুদ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ধর্ম পালন করার পাশাপাশি শুটিং সেটেও নামাজ পড়া সম্ভব। গত চার-পাঁচ বছরে যাদের সঙ্গে কাজ করেছেন, তারা সবাই জানেন যে তিনি ২০০০ সাল থেকে নিয়মিত নামাজ পড়েন। শুটিংয়ের সময় সবাই তাকে নামাজ পড়ার জন্য বিরতি দিতেন। তিনি চেষ্টা করতেন, সেই সময়ে যেন তার কোনো দৃশ্যের শুটিং না থাকে।

হাসান মাসুদ বলেন, পরবর্তী সময়ে পরিচালকেরাই নামাজের সময় হলে তাকে বিরতি নেওয়ার কথা বলতেন। এভাবেই শুটিংয়ের সঙ্গে ধর্মীয় অনুশীলন চালিয়ে গেছেন তিনি।

হজ করে দেশে ফেরার পর এরই মধ্যে দুটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন বলেও জানান এই অভিনেতা। পছন্দসই গল্প ও কাজের প্রস্তাব পেলে ভবিষ্যতেও অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি।

হাসান মাসুদের অভিনয়জীবনের শুরু অবশ্য ভিন্নভাবে। সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে অবসর নিয়ে সাংবাদিকতায় যুক্ত হন। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

এরপর নাটকেও নিয়মিত মুখ হয়ে ওঠেন হাসান মাসুদ। ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি।

অভিনয়ের পাশাপাশি গানও করেছেন হাসান মাসুদ। ২০০৬ সালে প্রকাশিত হয় তার গানের অ্যালবাম।

এসি/আপ্র/১১/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাত মাস পর শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
১৪ অক্টোবর ২০২৬

সাত মাস পর শুটিংয়ে ফিরলেন জাহের আলভী

স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় আইনি জটিলতা, জেল ও রিমান্ডের মুখোমুখি হওয়ার পর দীর্ঘ সাত মাস অভিনয়ের বাইরে ছ...

লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
১৪ অক্টোবর ২০২৬

লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান

মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণা...

যশোরে বাসার সামনে অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটালেন দুই ব্যক্তি
১৩ অক্টোবর ২০২৬

যশোরে বাসার সামনে অভিনেতা সমু চৌধুরীর মাথা ফাটালেন দুই ব্যক্তি

যশোরে নিজ বাসার সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এ ঘটনায় তাঁর মাথা ফেটে যায়। পরে তাঁকে...

দিল্লিতে আসছে বিশ্বের প্রথম ‘এআই অভিনেত্রী’ টিলি নরউড
১৩ অক্টোবর ২০২৬

দিল্লিতে আসছে বিশ্বের প্রথম ‘এআই অভিনেত্রী’ টিলি নরউড

 বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত দঅভিনেত্রী’ হিসেবে পরিচিত টিলি নরউড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে