গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

যে কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন গোবিন্দ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৫ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:৩২ এএম ২০২৬
যে কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন গোবিন্দ
ছবি

ছবি সংগৃহীত

মায়ের মৃত্যুর পর গভীর মানসিক সংকটের মধ্য দিয়ে গিয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দ। একপর্যায়ে জীবন নিয়ে চরম হতাশায় ভুগলেও শেষ পর্যন্ত সন্তানদের কথা ভেবে নিজেকে সামলে নেন তিনি। প্রায় ৩০ বছর পর জীবনের সেই কঠিন সময়ের কথা প্রকাশ্যে আনলেন এই অভিনেতা।

সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবন ও ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে কথা বলেন গোবিন্দ। সাক্ষাৎকারের প্রচারঝলকে উঠে আসে তার জীবনের সেই কঠিন অধ্যায়ের কথা।

গোবিন্দ জানান, মাকে হারানোর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং জীবনের প্রতি আগ্রহ অনেকটাই হারিয়ে ফেলেছিলেন। সেই সময় গভীর সংকটের মধ্যে পড়ে জীবন শেষ করে দেওয়ার কথাও তার মনে এসেছিল।

তবে একপর্যায়ে সন্তানদের কথা মনে পড়ে যায় তার। এরপর তিনি নিজের সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং সন্তানদের জন্য বেঁচে থাকার কথা ভাবেন।

সাক্ষাৎকারে তাকে সরাসরি প্রশ্ন করা হয়, ওই সময় তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন কি না। জবাবে গোবিন্দ বিষয়টি স্বীকার করেন এবং জানান, মায়ের মৃত্যুর পরের সময়টি তার জীবনের অত্যন্ত কঠিন একটি অধ্যায় ছিল।

অভিনেতার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তার জীবনের সেই অজানা অধ্যায় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গোবিন্দ দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি নাচ ও কমেডির মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিজীবন নিয়েও নানা আলোচনা থাকলেও এ বিষয়ে তিনি প্রকাশ্যে বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

এসি/আপ্র/১০/০৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে