গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৭ জুলাই ২০২৬

মেনু

‘পাড়ার বিশ্বকাপ’ নাটকের হবু বউ ব্রজিলভক্ত হওয়ায় ভেঙে যায় বিয়ে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩ পিএম, ১১ জুন ২০২৬ | আপডেট: ১৩:০০ এএম ২০২৬
‘পাড়ার বিশ্বকাপ’ নাটকের হবু বউ ব্রজিলভক্ত হওয়ায় ভেঙে যায় বিয়ে
ছবি

ছবি সংগৃহীত

মহল্লার তরুণ আজিজ ও মানজিলের বিয়ের কথাবার্তা প্রায় চূড়ান্ত। তবে তাদের সম্পর্ক ও বিয়ে ভেঙে যায় ফুটবল নিয়ে মতবিরোধে। আজিজ আর্জেন্টিনার সমর্থক, আর মানজিল ব্রাজিলের ভক্ত। এই দ্বন্দ্বই ধীরে ধীরে পুরো পাড়াকে দুই ভাগে বিভক্ত করে ফেলে। এরপর শুরু হয় পাড়াভিত্তিক ‘বিশ্বকাপ টুর্নামেন্ট’। সেখানে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স ও পর্তুগাল টিম গঠন করে মহল্লার যুবকরা। খেলা ছাড়িয়ে এতে জড়িয়ে পড়ে প্রেম, প্রতিশোধ, কুসংস্কার এবং পারিবারিক সম্পর্কের টানাপড়েন। এমন এক গল্প নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’। ফুটবল বিশ্বকাপ কেন্দ্র করে পাড়ার মানুষের সম্পর্ক, প্রেম, দ্বন্দ্ব ও সামাজিক বাস্তবতাকে হাস্যরস ও আবেগের মিশেলে তুলে ধরা হয়েছে নাটকটিতে।

নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর এবং পরিচালনা করেছেন আল হাজেন। এতে অভিনয় করেছেন অহনা রহমান, রাশেদ সীমান্ত, সাব্বির অর্ণব, শারমিন শর্মী, আব্দুল্লাহ রানা, সাদ্দাম মাল, আশরাফুল আলম সোহাগ, মুসকান শিকদার, জাভেদ গাজী, শায়লা, তানভীর মাসুদ, ফাতেমা হীরা প্রমুখ।

নাটকের গল্পে আরও দেখা যাবে পতাকা বানানো, সেলুনে জার্সি নিয়ে মারামারি, রেফারির দুর্নীতি, এমনকি ফুটবল উন্মাদনায় এক মর্মান্তিক দুর্ঘটনাও। তবে শেষ পর্যন্ত ভুল বুঝে সবাই একত্রিত হয় এবং ফুটবলকে আনন্দের মাধ্যম হিসেবে গ্রহণ করার বার্তা দেওয়া হয়।

নাটকটি প্রচারিত হবে প্রতিদিন রাত ৯টায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।

আপ্র/কেএমএএ/১১.০৬.২০২৬

সংশ্লিষ্ট খবর

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল
২৭ জুলাই ২০২৬

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল

জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল জানিয়েছেন, জটিল কানের সমস্যায় আক্রান্ত হওয়ায় ধীরে ধীরে শ্রবণশক্...

অভিনেত্রীকে বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ
২৭ জুলাই ২০২৬

অভিনেত্রীকে বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী এক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে...

প্রথম ওড়িয়া তরুণীর ‘ইন্ডিয়ান আইডল’ জয়,
২৭ জুলাই ২০২৬

প্রথম ওড়িয়া তরুণীর ‘ইন্ডিয়ান আইডল’ জয়,

দীর্ঘ ১০ মাসের প্রতিযোগিতা শেষে ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর বিজয়ী হয়েছেন ভারতের ওড়িশার জ্যোতির্ময়ী নায়েক।...

সত্যজিতের সিনেমায় ‘না’, মঞ্চ আর সংসারই ছিল ফেরদৌসীর অগ্রাধিকার
২৭ জুলাই ২০২৬

সত্যজিতের সিনেমায় ‘না’, মঞ্চ আর সংসারই ছিল ফেরদৌসীর অগ্রাধিকার

জীবনের প্রতিটি শিল্পীই কোনো না কোনো সময় এমন এক মোড়ে এসে দাঁড়ান, যেখানে সাফল্য আর দায়িত্বের মধ্যে বেছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই