গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

শহীদ মিনারে কারিনা কায়সারের জানাজা সম্পন্ন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ২০:২৪ এএম ২০২৬
শহীদ মিনারে কারিনা কায়সারের জানাজা সম্পন্ন
ছবি

কারিনা কায়সারের জানাজাস্থল লোকে লোকারণ্য- ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের তৃতীয় জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্পন্ন হয়েছে। তাকে শেষ বিদায় জানাতে ভক্ত, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের ঢল নামে।

রোববার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর লাশবাহী গাড়িতে করে তার মরদেহ শহীদ মিনারে পৌঁছালে সেখানে কান্নার রোল পড়ে যায়। এ সময় ভক্তরা ‘জুলাইয়ের কারিনা, আমরা তোমায় ভুলি নাই’ স্লোগান দেন।

জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া জামায়াত, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানাজার আগে দোয়া কামনা করে বক্তব্য দেন কারিনার বাবা কায়সার হামিদ ও মা লোপা কায়সার।

এর আগে বনানী ডিওএইচএস মাঠে বাদ মাগরিব প্রথম জানাজা এবং বনানী দরবার শরীফে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার মুন্সিগঞ্জে নিজ গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবার জানায়, গত ১৫ মে রাতে লিভারজনিত জটিলতায় ভারতের ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ৮ মে থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। অবস্থার অবনতি হলে ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাই নেওয়া হয়।

চিকিৎসা সূত্রে জানা যায়, শুরুতে জ্বর দেখা দেওয়ার পর শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে হেপাটাইটিস এ ও ই জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয় এবং অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ ও পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

অল্প সময়েই হাস্যরসাত্মক কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন।
সানা/আপ্র/১৮/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আপত্তিকর ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ নিয়ে হাইকোর্টে কঙ্গনা
০৮ অক্টোবর ২০২৬

আপত্তিকর ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ নিয়ে হাইকোর্টে কঙ্গনা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে প্রায়ই তারকাদের বিভিন্ন বিভ্রান্তিকর ও আপ...

নানার মৃত্যুতে কাঁদছে বলিউড
০৮ অক্টোবর ২০২৬

নানার মৃত্যুতে কাঁদছে বলিউড

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর সংবাদে মন খারাপ বলিউডের সিনেদুনিয়ার সতীর্থদের। জাতীয় পুরস্কার...

শাহরুখের সেই এক মন্ত্র এখনো মেনে চলেন অভিষেক
০৮ অক্টোবর ২০২৬

শাহরুখের সেই এক মন্ত্র এখনো মেনে চলেন অভিষেক

বলিউড ইন্ডাস্ট্রিতে তারকাদের সমীকরণ নিয়ে নেটিজেনদের মাঝে জল্পনা-কল্পনার অন্ত নেই। তবে এর মাঝেও কিছু...

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা
০৮ অক্টোবর ২০২৬

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা

পর্দায় একসময় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মাতিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার বাস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই