গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:০০ এএম ২০২৬
বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন টলিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও অভিনেতা বনি সেনগুপ্ত। বিশেষ দিন উদযাপন থেকে শুরু করে একসঙ্গে সময় কাটানো, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিভিন্ন ছবি ও ভিডিওতেই স্পষ্ট হয়ে ওঠে সম্পর্কের গভীরতা। 

 

তবে সম্পর্ক দীর্ঘদিনের হলেও এখনই বিয়ের সিদ্ধান্ত নিতে চাইছেন না কৌশানি। সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে বিয়ে প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী। 

এ বছরের শেষ নাগাদ তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে, এমন প্রশ্নের মুখোমুখি হলে কৌশানি স্পষ্ট করে জানান, আপাতত বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো নেই তার। অভিনেত্রীর কথায়, প্রতিটি সম্পর্কের শেষ পরিণতি হিসেবে বিয়েকে দেখা হলেও তিনি বর্তমানে নিজের জীবনে বেশ ভালো আছেন। 

বনির সঙ্গেও তার সম্পর্ক ভালোভাবেই চলছে। তাই শুধু বয়স বা তথাকথিত ‘বায়োলজিক্যাল ক্লক’-এর কথা মাথায় রেখে বিয়ে করতে চান না তিনি। 

কৌশানি বলেন, ‘আমি এখন যেমন আছি, খুব ভালো আছি। আমরা দুজনেই ভীষণ ভালো আছি। শুধু বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী আমি বিয়ে করতে চাই না। যখন আমার মনে হবে আমি প্রস্তুত, তখনই বিয়ে করব।’


বিয়ের বিষয়ে পরিবারের প্রসঙ্গও উঠে আসে সাক্ষাৎকারে। কৌশানি জানান, তার বাবা মাঝেমধ্যে মেয়ের বিয়ে ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চান। তবে মেয়ের বকুনি খাওয়ার ভয়েও অনেক সময় বিষয়টি নিয়ে আর কথা বাড়ান না তিনি। 

মেয়ের ভবিষ্যৎ নিয়ে বাবার স্বাভাবিক চিন্তা থাকলেও কৌশানির ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না তার বাবা। 

ফলে বনি-কৌশানির বিয়ে নিয়ে নানা জল্পনা থাকলেও অভিনেত্রীর বক্তব্যে আপাতত স্পষ্ট সময় হলে নিজের সিদ্ধান্তেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

ডিসি/আপ্র/০৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা
০৬ অক্টোবর ২০২৬

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

দীর্ঘ দেড় দশক পর একসঙ্গে বড় পর্দায় হাজির হবেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দের ‘কিং’...

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’
০৬ অক্টোবর ২০২৬

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’

সোশাল মিডিয়ায় লাইক, ভিউ আর ভাইরাল হওয়ার নিরন্তর প্রতিযোগিতার পেছনের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে...

সিনেমায় নিশো-মেহজাবীন জুটি
০৬ অক্টোবর ২০২৬

সিনেমায় নিশো-মেহজাবীন জুটি

টিভি নাটকের অন্যতম সফল জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের বহু নাটক দর্শকের অসামান্য ভালোবাসা প...

আয়কর বিভাগের অভিযানে যা বললেন ক্ষুব্ধ রাকুল
০৬ অক্টোবর ২০২৬

আয়কর বিভাগের অভিযানে যা বললেন ক্ষুব্ধ রাকুল

কিছুদিন আগেই অভিনেত্রী রাকুল প্রীত সিং-এর বাড়িতে আয়কর দপ্তর অভিযান চালিয়েছিল। রাকুল এবং তার স্বামী জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে