গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৩ এএম ২০২৬
পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি
ছবি

ছবি সংগৃহীত

ঘনিয়ে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা। সেই উৎসবের আগমনী বাতাস যেন বইতে শুরু করেছে। পূজা মানেই আনন্দ আর অসংখ্য স্মৃতির হাতছানি। শৈশব-কৈশোরের পূজার স্মৃতি মনে রেখে বড়বেলায়ও আনন্দে মেতে ওঠে মানুষ। 

 

ব্যতিক্রম নন টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জিও। অভিনেত্রী হওয়ার আগে তার পূজা কেমন ছিল? সংবাদ প্রতিদিনকে বলেন, “তখন দড়ির ওপারে থাকতাম। মানে লাইন দিয়ে ঠাকুর দেখতাম। আর পুজোর বিশেষ স্মৃতি বললেই, প্রেমের কথা মাথায় আসে। 

প্যান্ডেলে প্যান্ডেলে যখন পুজোয় সৌন্দর্য প্রতিযোগিতা হতো, প্রচুর ছেলেরা এসে এসে ঝারি মারত। সেখানে হঠাৎ করে আমাকে পছন্দ করে নেওয়া আর সেখান থেকে প্রতিযোগিতায় জেতা। 

‘পুজোর সেরা সুন্দরী’ তকমাটাই তখন আমার কাছে বিশাল ব্যাপার ছিল। মানে, ঘুরতে বেরিয়ে পুরস্কার জিতে বাড়িতে ফিরছি, এটাই তো দারুণ ব্যাপার। আমার ভাইবোনেরা আবার সেটা সেলিব্রেট করত। গর্ব করে ওরা বলত, ‘আমাদের বোন এত সুন্দরী।”


আর প্রেমটা হতো? কৌশানির জবাব, ‘হ্যাঁ, পুজোর কটা দিনের প্রেম, এই বিষয়টা দারুণ লাগত। সেই প্রেমগুলো আবার পুজোর কটা দিনই টিকত। তারপর ভেঙে যেত।’ এবারের দুর্গাপূজায় মুক্তি পাবে কৌশানি অভিনীত নতুন সিনেমা ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’। সপ্তমী পর্যন্ত তিনি সিনেমার প্রচারে ব্যস্ত থাকবেন। এরপর পরিবার নিয়ে ঢুকে পড়বেন পুজোর মূল আমেজে। 

 

 

প্রেমিক বনি সেনগুপ্তর সঙ্গে কেমন পরিকল্পনা থাকছে? কৌশানি বলান, ‘আমার পুজোর সব প্ল্যানেই বনি আছে। এ

কসঙ্গে ঠাকুর দেখা, একসঙ্গে রোম্যান্স করা, হইহই করে পার্টি করা। দেখা যাবে, পুজোর কয়েকটা দিন বের হচ্ছি হয়তো দুপুরে, আর বাড়ি ফিরছি ভোরে! বাকি সকালটা ঘুমোচ্ছি। এই কদিন আমার দিনযাপনের সাইকেল পুরো চেঞ্জ হয়ে যায়।’

ডিসি/আপ্র/২৭/০৯/২০২৭
 

সংশ্লিষ্ট খবর

অস্কারের দৌড়ে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘রইদ’
২৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারের দৌড়ে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘রইদ’

অস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য জমা পড়া পাঁচ...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা মানা যায় না: সাদিয়া আয়মান
২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা মানা যায় না: সাদিয়া আয়মান

ঢাকার ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা ও ভাঙচুরের...

বিয়ের আসরে প্রভা!
২৭ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের আসরে প্রভা!

অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। কালেভদ্রে পর্দায় আসেন। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি পুর...

জমি নিয়ে বিরোধে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩
২৭ সেপ্টেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে জমিসংক্রান্ত বিরোধের জেরে অভিনেতা ও নির্মাতা সালমান মুক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে