গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

অতিরিক্ত ফোন ব্যবহারে গুরুতর ঘাড়ের সমস্যা নায়িকার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৯ পিএম, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:১৯ এএম ২০২৬
অতিরিক্ত ফোন ব্যবহারে গুরুতর ঘাড়ের সমস্যা নায়িকার
ছবি

দক্ষিণ ভারতের অভিনেত্রী শাকিলা -ছবি এপি

দীর্ঘ সময় মুঠোফোন ব্যবহারের কারণে গুরুতর ঘাড়ের সমস্যায় পড়ে অস্ত্রোপচার করাতে হয়েছে দক্ষিণ ভারতের অভিনেত্রী শাকিলাকে। চিকিৎসায় তাঁর খরচ হয়েছে প্রায় ৩ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ টাকা। নিজের এই অভিজ্ঞতা তুলে ধরে মুঠোফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ে দর্শকদের সতর্ক করেছেন তিনি।

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত একটি ভ্লগে অসুস্থতা ও অস্ত্রোপচারের অভিজ্ঞতা জানান শাকিলা। ভ্লগে তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নিতে এবং অস্ত্রোপচারের পর বাড়িতে ফিরে সুস্থ হওয়ার চেষ্টা করতে দেখা যায়।

শাকিলা জানান, বিছানায় এক পাশে কাত হয়ে শুয়ে ঘণ্টার পর ঘণ্টা মুঠোফোনে গেম খেলতেন তিনি। কখনো একটানা চার ঘণ্টা পর্যন্ত একই ভঙ্গিতে থাকতেন। চা বা কফি খাওয়ার প্রয়োজন ছাড়া বিছানা থেকে উঠতেন না। চা শেষ করেই আবার মুঠোফোনে গেম খেলতে বসতেন।

শুধু গেম খেলাই নয়, এরপর দীর্ঘ সময় ধরে ভিডিও ও রিলস দেখতেন। এভাবে অতিরিক্ত মুঠোফোন ব্যবহার এবং দীর্ঘ সময় ভুল ভঙ্গিতে থাকার কারণে ধীরে ধীরে তাঁর ঘাড়ে গুরুতর সমস্যা তৈরি হয়। একপর্যায়ে ব্যথা এতটাই বেড়ে যায় যে অস্ত্রোপচার করাতে হয় বলে জানান তিনি।

অস্ত্রোপচারের পরও কঠিন সময় পার করতে হয়েছে অভিনেত্রীকে। বিছানা থেকে ওঠা, এমনকি খাবার খাওয়ার ক্ষেত্রেও অন্যের সহায়তা নিতে হয়েছে তাঁকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুস্থ হওয়ার সময় ঘাড়ে কলারও ব্যবহার করেছেন।

শাকিলা জানান, ঘাড়ের একটি অংশ থেকে তরল বেরিয়ে যাওয়ার কারণে তাঁর প্রচণ্ড ব্যথা হচ্ছিল। অস্ত্রোপচারের সময় সেখানে টাইটানিয়ামের স্ক্রু ব্যবহার করতে হয়েছে বলেও জানান তিনি।

‘প্রয়োজনের বেশি ফোন ব্যবহার করবেন না’: নিজের অভিজ্ঞতা থেকে দর্শকদের সতর্ক করে শাকিলা বলেন, মুঠোফোন নিঃসন্দেহে প্রয়োজনীয় একটি যন্ত্র। তবে প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। বিশেষ করে শিশু ও অভিভাবকদের এ বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মুঠোফোনে অপ্রয়োজনীয় ভিডিও দেখা কিংবা ঘণ্টার পর ঘণ্টা গেম খেলার অভ্যাস কমানোর আহ্বান জানান অভিনেত্রী। নিজের বক্তব্যে রসিকতার ছোঁয়া রাখলেও সতর্কবার্তাটি গুরুত্বের সঙ্গে নেওয়ার অনুরোধ করেন তিনি।

শাকিলার পরামর্শ, ফোন শুধু প্রয়োজনীয় কাজে ব্যবহার করা উচিত। অপ্রয়োজনীয় ভিডিও না দেখে প্রয়োজনীয় ও উপকারী বিষয় দেখার অভ্যাস গড়ে তোলা দরকার।

অস্ত্রোপচারে প্রায় ৩ লাখ রুপি খরচের কথা উল্লেখ করে তিনি রসিকতার সুরে বলেন, অতিরিক্ত ফোন ব্যবহারের কারণে একদিকে বিপুল অর্থ খরচ হতে পারে, অন্যদিকে অসহনীয় ব্যথাও সহ্য করতে হতে পারে।

কে এই শাকিলা: চেন্নাইয়ে জন্ম নেওয়া শাকিলা নব্বইয়ের দশকে অভিনয়জগতে পা রাখেন। ১৯৯৫ সালের তামিল সিনেমা ‘প্লে গার্লস’-এর মাধ্যমে তাঁর অভিনয়ে অভিষেক। পরে মালয়ালম সিনেমা ‘কিন্নারা থুম্বিকাল’-এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।

একসময় তাঁর অভিনীত সিনেমা শুধু দক্ষিণ ভারতেই নয়, ভারতের বিভিন্ন ভাষায় ডাব করে মুক্তি পেত। নেপালি, চীনা ও সিংহলি ভাষাতেও তাঁর সিনেমা মুক্তি পেয়েছে।

২০০২ সালে এ ধরনের সিনেমায় অভিনয় থেকে সরে আসার ঘোষণা দেন শাকিলা। এরপর মূলধারার সিনেমায় অভিনয় শুরু করেন। মোহনলাল, বিজয় ও মহেশ বাবুর মতো তারকার সঙ্গে অভিনয় করেছেন তিনি।

পরবর্তী সময়ে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক কাজেও যুক্ত হন শাকিলা। ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘সেক্স এডুকেশন’ সিরিজের প্রচারণার অংশ হিসেবে তাঁকে নিয়ে ‘শাকিলাস ড্রাইভিং স্কুল’ নামে একটি প্রচারমূলক ভিডিও তৈরি করা হয়। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
সানা/আপ্র/১৪/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
০১ অক্টোবর ২০২৬

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

গত কয়েক বছরে শাকিব খানকে অ্যাকশন তারকা হিসেবেই দেখা গেছে পর্দায়। ‘তুফান’ থেকে শুরু করে ‘তাণ্ডব’, ‘বর...

শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’
০১ অক্টোবর ২০২৬

শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’

দুই দশকের বেশি ধরে বলিউউ ইন্ডাস্ট্রির তারকাদের গল্প-আড্ডা, বিতর্কের একটি ঠিকানা হয়ে দাঁড়িয়েছে সেলিবে...

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
০১ অক্টোবর ২০২৬

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

বয়স ৩৯। তার মধ্যে ২৯ বছর ধরেই আছেন অভিনয়ে। কারণ শুরুটা ছোটবেলা থেকেই। তিনি শ্রাবন্তী চ্যাটার্জি। বয়স...

পূজার মনে পুজোর আমেজ
০১ অক্টোবর ২০২৬

পূজার মনে পুজোর আমেজ

আসছে বাঙালি সনাতন ধর্মাবলবীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুজোর বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে