গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

টুঙ্গিপাড়া থানায় আগুন, গ্রেফতারদের ছিনিয়ে নিলো হামলাকারীরা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:০১ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১১ এএম ২০২৬
টুঙ্গিপাড়া থানায় আগুন, গ্রেফতারদের ছিনিয়ে নিলো হামলাকারীরা
ছবি

ছবি সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গ্রেফতার কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর মাইকিং করে লোক জড়ো করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা থানার গাড়ি ও ভবনে আগুন দেয়। পরে থানা চত্বরের পাশে পুলিশ মেসেও অগ্নিসংযোগ করা হয়।

ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, “থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে বলে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর পাইনি।”

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, থানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তায় গেলেও নিরাপত্তার কারণে ঘটনাস্থলে যেতে পারছে না। তিনি বলেন, “আমরা আগুনের খবর পেয়েছি, গাড়ি রাস্তায় আছে। কিন্তু নিরাপত্তার কারণে আমরা যেতে পারছি না।”

প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদকর্মী ও বাসিন্দাদের ভাষ্য, সন্ধ্যায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। পরে শত শত মানুষ থানায় গিয়ে জড়ো হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, পুলিশের বাধা অতিক্রম করে লোকজন থানা চত্বরে প্রবেশ করছেন। তারা সেখানে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার পর থানা ভবনেও অগ্নিসংযোগ করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, এ সময় পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে সরে যান। পরে থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়।

এদিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি এবং গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় প্রবেশের সড়কগুলো অবরোধ করে রেখেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

থানায় হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে পুলিশের জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। পরে গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে ফোন করা হলে একজন কর্মকর্তা পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার মধ্যে রাজধানীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, বাসে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তারা জানতে পারেননি।
সানা/আপ্র/১৭/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভুক্তভোগীর অভিযোগে দ্রুত পদক্ষেপ নিতে সিএমপি কমিশনারের নির্দেশ
১৭ নভেম্বর ২০২৬

ভুক্তভোগীর অভিযোগে দ্রুত পদক্ষেপ নিতে সিএমপি কমিশনারের নির্দেশ

একেএম ফজলুল হক: চট্টগ্রাম নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনসাধারণের পুলিশি সেবা নিশ্চিত করতে থানা ও মহানগর...

পাঁচ ঘণ্টার কর্মবিরতির পর সচল চট্টগ্রাম বন্দর
১৭ নভেম্বর ২০২৬

পাঁচ ঘণ্টার কর্মবিরতির পর সচল চট্টগ্রাম বন্দর

একেএম ফজলুল হক: বেতন-ভাতা বৃদ্ধি, গ্র্যাচুইটি, বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবিতে শ্রমিকদের কর্মবির...

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের পর ৭০ কারখানায় ছুটি
১৭ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের পর ৭০ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও...

কারাবন্দি চার সাংবাদিকের মুক্তিতে ১৯ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম
১৭ নভেম্বর ২০২৬

কারাবন্দি চার সাংবাদিকের মুক্তিতে ১৯ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের সখীপুরে গ্রেফতার হয়ে কারাগারে থাকা চার সাংবাদিককে আগামী ১৯ নভেম্বরের মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই