গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

বলিউডে নায়িকা হিসেবে অবহেলার অভিজ্ঞতা জানালেন কৃতি স্যানন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৫ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৩০ এএম ২০২৬
বলিউডে নায়িকা হিসেবে অবহেলার অভিজ্ঞতা জানালেন কৃতি স্যানন
ছবি

ছবি সংগৃহীত

বলিউডে এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে সাফল্যের শিখরে পৌঁছালেও নায়িকা হিসেবে বৈষম্য ও অবহেলার অভিজ্ঞতা ভুলতে পারেননি কৃতি স্যানন। শুটিং সেটে ছোট রুম ও সাধারণ গাড়ি দেওয়া থেকে শুরু করে সিনেমার প্রচারণায় ইচ্ছাকৃতভাবে তাঁকে আড়ালে রাখা—এমন নানা তিক্ত অভিজ্ঞতার কথা এবার প্রকাশ্যে এনেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী। 

 

এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে চলচ্চিত্রে নারী চরিত্রগুলোকে কেবল নায়কের প্রেমিকা হিসেবেই উপস্থাপন করা হতো। চরিত্রটির নিজস্ব পরিচয়, পেশা, পরিবার বা ব্যক্তিত্ব নিয়ে খুব একটা ভাবা হতো না। তাঁর ভাষায়, এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অধিকাংশ মূলধারার সিনেমা এখনো পুরুষকেন্দ্রিক। 

শুটিং সেটের অভিজ্ঞতা তুলে ধরে কৃতি বলেন, তিনি সব সময় পরিচালককে বিভিন্ন প্রশ্ন করতেন, কারণ অভিনয়ের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ তাঁর ছিল না। 

কিন্তু একই প্রশ্ন কোনো পুরুষ অভিনয়শিল্পী করলে সেটিকে গুরুত্ব দিয়ে দেখা হলেও তিনি প্রশ্ন তুললে অনেক সময় বলা হতো, তিনি নাকি বিষয়টি অতিরিক্ত বিশ্লেষণ করছেন। 

কৃতির ভাষায়, “একজন পুরুষ অভিনেতা প্রশ্ন করলে বলা হতো, তিনি চরিত্রে খুব মনোযোগী। কিন্তু আমি একই কথা বললে শুনতে হতো—তুমি বিষয়টি নিয়ে বেশি ভাবছ।” তিনি আরও বলেন, শুটিং ইউনিটে নারী ও পুরুষ অভিনয়শিল্পীদের সঙ্গে আচরণেও স্পষ্ট পার্থক্য ছিল। 

অনেক সময় পুরুষ সহ-অভিনেতাকে বড় রুম ও উন্নত গাড়ি দেওয়া হলেও নারী অভিনয়শিল্পীদের জন্য থাকত তুলনামূলক ছোট রুম ও সাধারণ গাড়ি। কৃতি বলেন, “রুম বা গাড়ি আমার কাছে বড় বিষয় নয়। কিন্তু আমাকে যেন কম গুরুত্বপূর্ণ মনে না করানো হয়।”


শুধু শুটিং নয়, সিনেমার প্রচারণাতেও বৈষম্যের মুখোমুখি হয়েছেন বলে জানান এই অভিনেত্রী। তাঁর দাবি, একটি ছবির প্রচারণার সময় পুরুষ সহ-অভিনেতাই ঠিক করতেন তিনি কোন অনুষ্ঠানে অংশ নেবেন আর কোনটিতে নেবেন না। 

 

বিষয়টি তাঁর কাছে অসম্মানজনক মনে হওয়ায় তিনি অনেক প্রচারণামূলক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। পরে পরিচালকের অনুরোধে কয়েকটি অনুষ্ঠানে অংশ নিলেও বেশির ভাগ প্রচারণা এড়িয়ে যান। 

কৃতি মনে করেন, সময়ের সঙ্গে পরিস্থিতি কিছুটা বদলেছে। এখন নারী অভিনয়শিল্পীরা নিজেদের অবস্থান ও অধিকার নিয়ে আগের চেয়ে অনেক বেশি সোচ্চার। তিনি বলেন, “আমি যদি নিজের জন্য দাঁড়াতে না পারি, তাহলে এই বৈষম্য আমাকে দিনের পর দিন কষ্ট দেয়। 

 

তাই একসময় নিজের অবস্থান স্পষ্ট করে জানানো শুরু করি।” ২০১৪ সালে তেলুগু সিনেমা ‘১: নেনোক্কাডিনে’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় কৃতি স্যাননের। একই বছর ‘হিরোপন্তি’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। 

এরপর ‘দিলওয়ালে’, ‘রাবতা’, ‘বেরেলি কি বরফি’, ‘লুকা ছুপি’, ‘হাউসফুল ৪’, ‘পানিপথ’, ‘মিমি’, ‘বচ্চন পাণ্ডে’, ‘ভেড়িয়া’, ‘শেহজাদা’, ‘আদিপুরুষ’, ‘গণপথ’ এবং ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’-সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ককটেল ২’-এ তাঁর অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়েছে। 

ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে এবং চলতি বছরের অন্যতম আলোচিত হিন্দি সিনেমায় পরিণত হয়েছে। এই সাফল্যের মধ্যেই বলিউডে নারী অভিনয়শিল্পীদের প্রতি বৈষম্যের অভিজ্ঞতা প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন কৃতি স্যানন। 

 

উল্লেখ্য, ‘মিমি’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য কৃতি স্যানন শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বর্তমানে তিনি বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত।

ডিসি/আপ্র/০৫/০৭/২০২৫
 

সংশ্লিষ্ট খবর

চুয়েটে আর না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
১৩ অক্টোবর ২০২৬

চুয়েটে আর না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ অবস্...

নজরুল বর্ষ উদযাপন শুরু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে
১৩ অক্টোবর ২০২৬

নজরুল বর্ষ উদযাপন শুরু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজর...

এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
১৩ অক্টোবর ২০২৬

এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্র...

সাধারণ শিক্ষায় বারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছ...

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
১৩ অক্টোবর ২০২৬

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে