গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

৮ ভিসিকে একযোগে অপসারণ, ইউটিএলের উদ্বেগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:৪০ পিএম, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ০৩:৫৬ এএম ২০২৬
৮ ভিসিকে একযোগে অপসারণ, ইউটিএলের উদ্বেগ
ছবি

ছবি সংগৃহীত

একসঙ্গে ৮ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) আকস্মিক পরিবর্তনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। মঙ্গলবার (১৭ মার্চ) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন ইউটিএলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. যোবাইর মুহাম্মদ এহসানুল হক এবং সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।

তারা বলছেন, সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত উচ্চশিক্ষা অঙ্গনে অস্থিরতা তৈরি করছে। কেন এবং কী প্রেক্ষাপটে রাতারাতি বর্তমান ভিসিদের নিয়োগ বাতিল করে নতুনদের নিয়োগ দেয়া হলো, তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে এই পদক্ষেপ অত্যন্ত বিরল এবং শিষ্টাচার পরিপন্থি।

তারা আরো বলেন, সরকারের এ ধরনের পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে থাকা শিক্ষক এবং গোটা বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি অসম্মানজনক। পূর্ববর্তী সময়ে একাডেমিক ও প্রশাসনিক যোগ্যতা যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভিসি নিয়োগ দেয়া হলেও বর্তমান ভিসিদের সঙ্গে কোনো পূর্ব-আলোচনা বা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ না করেই তাদের অপসারণ করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক রীতি ও শিষ্টাচারের পরিপন্থি।

ইউটিএল নেতৃবৃন্দ বলেন,একজন শিক্ষক তার পেশাজীবনের সর্বোচ্চ সম্মান হিসেবে ভিসির পদ অলংকৃত করেন। অথচ যথাযথ সৌজন্য ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া উপেক্ষা করে দায়িত্বরত অবস্থায় নতুন ভিসি নিয়োগ দেয়া বিশ্ববিদ্যালয়ের চিরায়ত শিষ্টাচারের চরম লঙ্ঘন।

তারা বিবৃতিতে উল্লেখ করেন, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে; বিশেষত ১৯৭৩ সালের অধ্যাদেশের আওতার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিরা সাধারণত চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন। এই মেয়াদে তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিয়ে থাকেন। এইভাবে আকস্মিক পরিবর্তনের কারণে বিশ্ববিদ্যালয়গুলো প্রাতিষ্ঠানিক ও একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়েছে।

এসি/আপ্র/১৮/৩/২০২৬

 



 

সংশ্লিষ্ট খবর

আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর ২০২৬

আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হতে পারে। সম্প্র...

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী

আকিব হাসান, ইবি প্রতিনিধি: কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ইসলাম...

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের...

সরকারের ব্যর্থতার ব্যানার টানিয়ে শোকজ পেলেন ইবি ছাত্রশক্তির আহ্বায়ক
০৭ অক্টোবর ২০২৬

সরকারের ব্যর্থতার ব্যানার টানিয়ে শোকজ পেলেন ইবি ছাত্রশক্তির আহ্বায়ক

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ‘বিএনপি স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই