গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

ইংল্যান্ডের কাছে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হার ভারতের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:২২ পিএম, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ০২:১২ এএম ২০২৬
ইংল্যান্ডের কাছে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হার ভারতের
ছবি

ছবি সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হেরে নতুন এক বিব্রতকর রেকর্ড গড়েছে ভারত। ট্রেন্ট ব্রিজে মঙ্গলবার ১২৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের সবচেয়ে বড় হারের স্বাদ পেয়েছে তারা।

প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২০১ রান তোলে। জবাবে ভারতের ব্যাটিং লাইনআপ শুরু থেকেই ভেঙে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৭৬ রানে অলআউট হয় শ্রেয়াস আইয়ারের দল। ফলে ১২৫ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা।

এর আগে টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় পরাজয় ছিল ২০১৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০ রানের ব্যবধানে। এবার সেই রেকর্ড ভেঙে নতুন সর্বোচ্চ ব্যবধানে হার যোগ হলো তাদের ইতিহাসে। বড় ব্যবধানে হারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ২০২৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের পরাজয়।

টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় পরাজয়

১২৫ রান — ইংল্যান্ডের বিপক্ষে, ট্রেন্ট ব্রিজ (২০২৬)
৮০ রান — নিউজিল্যান্ডের বিপক্ষে, ওয়েলিংটন (২০১৯)
৭৬ রান — দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আহমেদাবাদ (২০২৬)

এই ম্যাচে ভারতের ব্যাটিং আরো একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের জন্ম দিয়েছে। ২০০৮ সালের পর এবারই প্রথম দলটি এত কম রানে অলআউট হলো। ৭৬ রান টি-টোয়েন্টি ইতিহাসে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা ৭৪ রানে গুটিয়ে গিয়েছিল।

এছাড়া মাত্র ১১.৪ ওভারে অলআউট হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম সময়ে ইনিংস শেষ করার রেকর্ডও গড়েছে ভারত। এর আগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭.২ ওভারে অলআউট হয়েছিল দলটি।

এসি/আপ্র/০৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি
০৬ অক্টোবর ২০২৬

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি

রোজারিওর ছোট্ট শহর থেকে শুরু। এরপর ফুটবলকে সঙ্গী করে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। একসময় যে ছেলেটি স্বপ্ন দ...

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি
০৬ অক্টোবর ২০২৬

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি

আত্মবিশ্বাসী শুরু করেও পিছিয়ে পড়ল তুরস্ক। দ্বিতীয়ার্ধে সমতা টেনে প্রথম পয়েন্ট পাওয়ার আশা জাগাল তারা।...

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স
০৬ অক্টোবর ২০২৬

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল ফ্রান্স। তবে আচমকা গোল করে এগিয়ে গেল বেলজিয়াম। জাগাল ফরাসিদের বিপক্ষে...

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক
০৬ অক্টোবর ২০২৬

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক হারমানপ্রীত কৌর পদত্যাগ করেছেন। তিন ফর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই