গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

মেনু

দেশের বাজারে কমলো সোনার দাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১৬:১৭ এএম ২০২৬
দেশের বাজারে কমলো সোনার দাম
ছবি

ছবি সংগৃহীত

দেশের বাজারে আবারো সোনার গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এতে ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

বুধবার (২৪ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার কারণে এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ৫ হাজার ২৪৯ টাকা, নতুন দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের দাম কমেছে ৪ হাজার ৪৯০ টাকা, নতুন দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা, সনাতন পদ্ধতির সোনার দাম কমেছে ৩ হাজার ৬৭৪ টাকা, নতুন দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

এর আগে, গত ২২ জুন সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও বাড়ানো হয়েছিল।

মাত্র দুই দিনের ব্যবধানে আবার দাম কমায় বাজারে সোনার দামে নতুন করে সমন্বয় দেখা যাচ্ছে।

এসি/আপ্র/২৪/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক অ্যাকাউন্ট স্থগিত
২৯ নভেম্বর ২০২৬

অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক অ্যাকাউন্ট স্থগিত

অস্বাভাবিক লেনদেন শনাক্ত হওয়ায় গোপালগঞ্জ জেলায় লক্ষাধিক মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ...

এবার বেড়েছে চাল-তেলের দাম
২৭ নভেম্বর ২০২৬

এবার বেড়েছে চাল-তেলের দাম

গেল কিছুদিন বৃষ্টির কারণে ক্ষেতে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর বাজারে সরবারহ কমে সবজি কিছুটা বেশি দ...

লিটারপ্রতি তিন টাকা বাড়িয়ে ভোজ্যতেলের দাম নির্ধারণ করেছে সরকার
২৬ নভেম্বর ২০২৬

লিটারপ্রতি তিন টাকা বাড়িয়ে ভোজ্যতেলের দাম নির্ধারণ করেছে সরকার

ভোজ্যতেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে বাণ...

দাম নিয়ন্ত্রণে খেজুর, আপেল, কমলায় শুল্ক কমাল এনবিআর
২৫ নভেম্বর ২০২৬

দাম নিয়ন্ত্রণে খেজুর, আপেল, কমলায় শুল্ক কমাল এনবিআর

আগামী রমজানে খেজুর, আপেল ও কমলার দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে