গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

নড়াইলের এক গ্রামে ২ কোটি টাকার লিচুর বাজার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:০৮ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ০৯:১৪ এএম ২০২৬
নড়াইলের এক গ্রামে ২ কোটি টাকার লিচুর বাজার
ছবি

ছবি সংগৃহীত

নড়াইল জেলার সদর উপজেলার পংকবিলা গ্রাম বহুদিন ধরেই ‘লিচু গ্রাম’ নামে পরিচিত। ব্রিটিশ আমল থেকে এ গ্রামের কৃষকেরা লিচু চাষ করে আসছেন। চলতি মৌসুমে ভালো ফলন ও দাম পাওয়ায় খুশি চাষি ও ব্যবসায়ীরা। বিষমুক্ত ও অর্গানিক এসব লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্তত ২০টি জেলায় সরবরাহ করা হচ্ছে।

নড়াইল শহর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে চিত্রা নদীর তীরে অবস্থিত পংকবিলা গ্রাম। প্রতি বছর লিচুর মৌসুমে ব্যবসায়ী, পাইকার ও শ্রমিকদের আনাগোনায় সরগরম হয়ে ওঠে পুরো এলাকা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে লিচু সংগ্রহ, বাছাই, গণনা ও প্যাকিংয়ের কাজ।

চাষি ও ব্যবসায়ীরা জানান, অনুকূল আবহাওয়ার কারণে গত এক দশকের তুলনায় এবার ফলন বেশ ভালো হয়েছে। গ্রামের লিচু যাচ্ছে যশোর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, গোপালগঞ্জ, বগুড়া, রংপুর, চট্টগ্রাম ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

বর্তমানে স্থানীয় বাজারে প্রতি ১০০টি লিচু ২০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর পাইকারি বাজারে প্রতি হাজার লিচুর দাম ২ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত।

জেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, পংকবিলা অনেক আগেই ‘লিচু গ্রাম’ হিসেবে পরিচিতি পেয়েছে। এখানকার সফলতা দেখে আশপাশের এলাকাতেও লিচু চাষ বাড়ছে।

এ বছর গ্রামটিতে প্রায় ৪২ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে লিচুর চাষ হয়েছে। দেশি জাতের পাশাপাশি বোম্বাই, মোজাফফর ও চায়না থ্রি জাতের লিচু উৎপাদন হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, চলতি মৌসুমে ৪০০ থেকে ৪৫০ মেট্রিক টন লিচু উৎপাদিত হবে, যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

এসি/আপ্র/১২/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী
১৪ অক্টোবর ২০২৬

চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

চীনের সঙ্গে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে যৌথ ও সরাসরি বিনিয়োগের দিকে যেতে চায় বাংলাদ...

অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের
১৩ অক্টোবর ২০২৬

অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের গৃহীত নীতি ও কর্মসূচ...

দেশের বাজারে কমলো সোনার দাম
১৩ অক্টোবর ২০২৬

দেশের বাজারে কমলো সোনার দাম

বিশ্ববাজারে সোনার দামের পতনের পর দেশেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।...

বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে হতে পারে ১০.৯ শতাংশ, আইএমএফের পূর্বাভাস
১৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশের মূল্যস্ফীতি বেড়ে হতে পারে ১০.৯ শতাংশ, আইএমএফের পূর্বাভাস

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আরো হতাশার খবর দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে