গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:১৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:৩০ এএম ২০২৬
রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সকল তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট এক সার্কুলারের মাধ্যমে এই নতুন সময়সূচি ঘোষণা করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, রমজান মাসে ব্যাংকিং লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। 

সার্কুলারে জানানো হয়, রমজান মাসে ব্যাংকের অফিস সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে নামাজের এই বিরতির সময় বিকল্প ব্যবস্থাপনায় লেনদেন কার্যক্রম অব্যাহত রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণ সময়ে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু প্রতি বছরই রমজান মাসে গ্রাহক ও ব্যাংকারদের সুবিধার্থে এই সময় কমিয়ে আনা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা দেশের সকল সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের জন্য কার্যকর হবে। পবিত্র মাসে গ্রাহকদের নির্বিঘ্নে সেবা নিশ্চিত করতেই সময়সূচিতে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এসি/১০/২/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
২২ নভেম্বর ২০২৬

ব্যাংকের শীর্ষ পদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

দেশের ব্যাংক খাত পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভ...

সোনার বাজারে বড় পতন, দাম ফিরল ১৪ মাস আগের অবস্থানে
২১ নভেম্বর ২০২৬

সোনার বাজারে বড় পতন, দাম ফিরল ১৪ মাস আগের অবস্থানে

বিশ্ববাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় সোনার দাম আরও এক দফা বড় ধাক্কা খেয়েছে। এক দিনে ৪ দশমিক ৩৩ শতাং...

জ্বালানি আমদানিতে আরো ৫ হাজার কোটি টাকা চায় বিপিসি
২০ নভেম্বর ২০২৬

জ্বালানি আমদানিতে আরো ৫ হাজার কোটি টাকা চায় বিপিসি

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে সরকারের কাছে আরো ৫ হাজার কোটি টাকা ভর্তুকি...

একদিনেই ভরিতে সোনার দাম কমল প্রায় ১১ হাজার টাকা
২০ নভেম্বর ২০২৬

একদিনেই ভরিতে সোনার দাম কমল প্রায় ১১ হাজার টাকা

দেশের বাজারে সোনার দাম কমার ধারা অব্যাহত রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) এক দিনেই ভরিপ্রতি সর্বোচ্চ ১০...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই