গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দিনেই ছয়টি সফল প্রসব

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৩:০২ পিএম, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:৪২ এএম ২০২৬
দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দিনেই ছয়টি সফল প্রসব
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ইমরান হোসেন, ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দিনেই পাঁচটি স্বাভাবিক প্রসব এবং একটি জরুরি সিজারিয়ান সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় স্বাস্থ্যসেবায় এটিকে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ জুলাই) প্রতিষ্ঠানটিতে একই দিনে পাঁচজন প্রসূতির স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়। পাশাপাশি একজন প্রসূতির জরুরি সিজারিয়ান অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসক ডা. নুপুর আক্তার।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিতে সার্বক্ষণিক প্রসূতি সেবা চালু রয়েছে। গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ প্রসব এবং প্রসবোত্তর সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং নিরাপদ প্রসবের জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
সানা/আপ্র/১০/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া
১৪ অক্টোবর ২০২৬

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভ...

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ
১৪ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ

এস এ খান শিল্টু: মেহেরপুরে মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বাদ দিয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধ...

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
১৪ অক্টোবর ২০২৬

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩...

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা
১৪ অক্টোবর ২০২৬

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে দফায় দফায় পিটিয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে