গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

চট্টগ্রাম ওয়াসায় ১৭ বছর পর ২৪২ জনের পদোন্নতি

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:৪২ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ০২:৫৪ এএম ২০২৬
চট্টগ্রাম ওয়াসায় ১৭ বছর পর ২৪২ জনের পদোন্নতি
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম ওয়াসায় পদোন্নতির জট খুলে গেছে। সম্প্রতি সংস্থাটির মোট ২৪২ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে, যার মধ্যে ৩২ জন কর্মকর্তা রয়েছেন।

দীর্ঘদিন পদোন্নতি না হওয়ায় প্রতিষ্ঠানটির ভেতরে কর্মীদের মধ্যে অসন্তোষ ও হতাশা তৈরি হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন ব্যবস্থাপনা পরিচালকের উদ্যোগে সেই স্থবিরতা কাটিয়ে পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে তারা মনে করছেন।

পদোন্নতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের পক্ষ থেকে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে শুভেচ্ছা জানানো হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন এবং মিষ্টিমুখ করা হয়।

ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নওশাদ বলেন, দীর্ঘ সময় ধরে পদোন্নতি আটকে থাকায় অনেক কর্মী পেশাগতভাবে বঞ্চিত ছিলেন। নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেওয়ার পর দ্রুত এ সমস্যার সমাধান হওয়ায় কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তিনি আরো বলেন, এই পদোন্নতি শুধু দীর্ঘদিনের বঞ্চনার অবসানই ঘটায়নি, বরং প্রতিষ্ঠানের কর্মপরিবেশ ও সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ বলেন, পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মনোবল বেড়েছে। এতে তারা আরো উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করবেন এবং এর ইতিবাচক প্রভাব সেবার মানেও পড়বে।
সানা/আপ্র/৪/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল স্কুলফেরত মায়ের
১৩ অক্টোবর ২০২৬

দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল স্কুলফেরত মায়ের

ছোট ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন রীনা রানী ঘোষ (৪০)। রাজধানীর ওয়ারীর টিকাটুলিতে পদ...

ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
১৩ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া ও উপ...

টাঙ্গাইলের উন্নয়নে সবার সহযোগিতা চান নতুন জেলা প্রশাসক
১২ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের উন্নয়নে সবার সহযোগিতা চান নতুন জেলা প্রশাসক

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইল জেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং নাগরিক সেবা নিশ...

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জন পেলেন চেক
১২ অক্টোবর ২০২৬

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জন পেলেন চেক

এস এ খান শিল্টু: মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতের আওতায় ১১৩ জন উপকারভোগীর ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই