গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাংনী সীমান্তে বিএসএফের পুশ-ইন ব্যর্থ করল বিজিবি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৬ জুন ২০২৬ | আপডেট: ১৯:৩৮ এএম ২০২৬
গাংনী সীমান্তে বিএসএফের পুশ-ইন ব্যর্থ করল বিজিবি
ছবি

ছবি সংগৃহীত

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কথিত অবৈধ পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ তাদের পরিকল্পনা থেকে পিছু হটতে বাধ্য হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত ভোরে ভারতের নদীয়া জেলার মুরুটিয়া থানার ব্রজনাথপুর সীমান্তের ১৪২ নম্বর ৫-এস পিলার এলাকার কাছ দিয়ে সাতজন নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ।

ঘটনাটি টের পেয়ে বিজিবির সহড়াতলা ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে সীমান্তে শক্ত অবস্থান নেয় এবং তাৎক্ষণিকভাবে পুশ-ইন ঠেকিয়ে দেয়। ফলে দীর্ঘ সময় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।

বিজিবি ও স্থানীয়দের অনড় অবস্থানের কারণে বিএসএফ তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই সাতজনকে আবারও কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নুরুল হুদা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দিলেও স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
সানা/আপ্র/২৬/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মেহেরপুরে সারের ঘাটতি নেই, অতিরিক্ত ব্যবহারে সতর্কতা
২৭ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে সারের ঘাটতি নেই, অতিরিক্ত ব্যবহারে সতর্কতা

মেহেরপুরে জেলা ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শ...

ঘোড়াঘাটের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী
২৭ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা ঘোড়াঘাট দুর্গ ও...

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানসহ চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা
২৬ সেপ্টেম্বর ২০২৬

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানসহ চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন সন্তানসহ...

অপ্রতিমের বাবা-মাকে ফোনে হয়রানির অভিযোগ, থানায় জিডি
২৬ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিমের বাবা-মাকে ফোনে হয়রানির অভিযোগ, থানায় জিডি

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে