গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

সিলেটের ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, সিলেট

জেলা প্রতিনিধি, সিলেট

প্রকাশিত: ২০:১৩ পিএম, ২২ জুন ২০২৬ | আপডেট: ০১:৪৩ এএম ২০২৬
সিলেটের ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন
ছবি

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম -ছবি সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের প্রজ্ঞাপন বাতিল করে তাকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২১ জুন) বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় ‘সিলেটের সর্বস্তরের নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে নগরের বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেয়। বক্তারা বলেন, সিলেটের উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা বজায় রাখতে জেলা প্রশাসককে পুনর্বহাল করা প্রয়োজন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসক সারওয়ার আলম দায়িত্ব পালনকালে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এবং বিভিন্ন জনদাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের দাবি, এ কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে উপসচিব পদে সংযুক্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে তার প্রত্যাহারের কারণ বা নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকের নাম উল্লেখ করা হয়নি।

প্রশাসনিক ও রাজনৈতিক সূত্রগুলো জানায়, সিলেটে দায়িত্বকালীন সময়ে জেলা প্রশাসক সারওয়ার আলম নানা বিষয়ে আলোচিত ছিলেন। সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার ব্যবস্থাপনা নিয়ে তার কিছু উদ্যোগ স্থানীয়ভাবে আলোচনার জন্ম দেয়। তিনি মাজার পরিদর্শনের পর আয়–ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেন। এর অংশ হিসেবে দানবাক্স পরিবর্তন ও সিলগালা এবং অর্থ সংরক্ষণ ব্যবস্থায় পরিবর্তন আনার পদক্ষেপ নেওয়া হয়, যা নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়।

এদিকে তার প্রত্যাহারের ঘটনায় উদ্বেগ জানিয়ে ৬৭ জন বিশিষ্ট নাগরিক পৃথক বিবৃতিতে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ঐতিহ্যবাহী মাজার ব্যবস্থাপনায় প্রশাসনিক হস্তক্ষেপ নিয়ে জনমনে প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং বিষয়টি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দলটির গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফও সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি জানান। তিনি লেখেন, দায়িত্বকালীন সময়ে সারওয়ার আলম দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন এবং তাকে প্রত্যাহার করা জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। তিনি দাবি করেন, প্রশাসনিক বদলি স্বাভাবিক হলেও এই ক্ষেত্রে সিদ্ধান্তটি ভিন্ন বার্তা দিচ্ছে এবং সরকারের উচিত তাকে পুনর্বহাল করা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতার ধারাবাহিকতা রক্ষায় সিলেটে জেলা প্রশাসক সারওয়ার আলমকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা প্রয়োজন।

সানা/কেএমএএ/আপ্র/২২/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
১৪ অক্টোবর ২০২৬

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার স...

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন
১৪ অক্টোবর ২০২৬

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন

সাতক্ষীরার শ্যামনগরে হাইকোর্টের আদেশ উপেক্ষা করে খোলপেটুয়া নদীর ভাঙনপ্রবণ এলাকা থেকে ড্রেজার মেশিনের...

চেক ডিজঅনার মামলায় উজ্জ্বল হোসেনের এক বছরের কারাদণ্ড, জরিমানা ৩০ লাখ টাকা
১৪ অক্টোবর ২০২৬

চেক ডিজঅনার মামলায় উজ্জ্বল হোসেনের এক বছরের কারাদণ্ড, জরিমানা ৩০ লাখ টাকা

মেহেরপুরে ব্যবসায়িক অংশীদারের করা প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় উজ্জ্বল হোসেন নামের এক ব্যক্তিকে এক...

তারাগঞ্জে দুর্গাপূজার অনুদান বিতরণ, নিরাপত্তা নিয়ে মতবিনিময়
১৪ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে দুর্গাপূজার অনুদান বিতরণ, নিরাপত্তা নিয়ে মতবিনিময়

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ উদযাপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে