গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

মাদারীপুরের রাজৈরে শেষ হলো ঐতিহ্যবাহী কুম্ভমেলা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:৫৮ পিএম, ৩০ মে ২০২৬ | আপডেট: ১৬:৪৮ এএম ২০২৬
মাদারীপুরের রাজৈরে শেষ হলো ঐতিহ্যবাহী কুম্ভমেলা
ছবি

ছবি প্রতিনিধি

অনাদি কুমার মণ্ডল, মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি দীঘিরপাড়ে মহামানব শ্রী শ্রী গণেশ পাগল সেবা আশ্রম প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক ভক্তসমাগমের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ১২১তম কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উদযাপন কমিটির আয়োজনে গত ২৮ মে ভোরে শুরু হওয়া এ ধর্মীয় আয়োজন শনিবার (৩০ মে) শেষ হয়।

তিন দিনব্যাপী এ মেলায় পূজা, হরিনাম সংকীর্তন, আরাধনা, মানসকামনা পূরণের প্রার্থনা, মানত প্রদান, আলোচনা সভা এবং প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি মেলায় আগত ভক্ত ও দর্শনার্থীরা কেনাকাটা এবং নানা আয়োজন উপভোগ করেন।

মেলা উদযাপন কমিটির আহ্বায়ক জীবন বোস বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় আগত ভক্তদের জন্য নিরাপত্তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রসাদ বিতরণের ব্যবস্থা ছিল। তিনি জানান, এবারের মেলায় দেশ-বিদেশ থেকে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটেছে। তারা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি মেলা উপভোগ এবং বিভিন্ন সামগ্রী ক্রয় করেছেন।

আশ্রম কমিটির সাবেক সভাপতি মিরন বিশ্বাস বলেন, দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকে আগত ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক উপ-নিয়ন্ত্রক ও কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. রসময় কীর্তনীয়া বলেন, প্রতি বছরের মতো এবারও আনন্দঘন পরিবেশে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার বাগচি বলেন, বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও একই তারিখে ঐতিহ্যবাহী কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। কেউ মানত করতে, কেউ মানত পূরণ করতে, কেউ হরিনাম সংকীর্তনে অংশ নিতে, কেউ ডঙ্কার দলে যোগ দিতে এবং অনেকে মেলা উপভোগ করতে এ উৎসবে অংশ নেন।

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরবিন্দ বিশ্বাস বলেন, মেলায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের প্রায় তিন শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য দায়িত্ব পালন করেছেন। গত ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। মেলা চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
সানা/আপ্র/৩০/৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

পার্বতীপুরে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা
৩০ আগস্ট ২০২৬

পার্বতীপুরে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর দিনাজপুরের পার্বতীপুর শহরের একই এলাকায় দুই...

সাংবাদিকদের ওপর হামলার মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার
৩০ আগস্ট ২০২৬

সাংবাদিকদের ওপর হামলার মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার

এস এ খান শিল্টু: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে মারধর...

বদরগঞ্জে খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়মের অভিযোগ
৩০ আগস্ট ২০২৬

বদরগঞ্জে খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়মের অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বি...

ঘোড়ায় বর, পালকিতে কনে; মহিষ-গরুর গাড়িতে বরযাত্রী
৩০ আগস্ট ২০২৬

ঘোড়ায় বর, পালকিতে কনে; মহিষ-গরুর গাড়িতে বরযাত্রী

ঘোড়ায় চড়ে এসেছেন বর। পিছু পিছু এসেছে মহিষ ও গরুর গাড়িতে বরযাত্রীর বহর। বিয়ের পর পালকিতে চড়ে শ্বশুরবা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই