গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

মাদারীপুরের রাজৈর কদমবাড়িতে ঐতিহ্যবাহী কুম্ভমেলার উদ্বোধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৫ পিএম, ২৮ মে ২০২৬ | আপডেট: ২২:১৫ এএম ২০২৬
মাদারীপুরের রাজৈর কদমবাড়িতে ঐতিহ্যবাহী কুম্ভমেলার উদ্বোধন
ছবি

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে ঐতিহ্যবাহী কুম্ভমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ - ছবি প্রতিনিধি

অনাদি কুমার মণ্ডল, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে ঐতিহ্যবাহী কুম্ভমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৭ মে) বিকাল ৪টায় কদমবাড়ির দীঘিরপাড় মেলা উদযাপন কমিটির আয়োজনে মহামানব গণেশ পাগল আশ্রম প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেলা উদযাপন কমিটির আহ্বায়ক জীবন বোসের সভাপতিত্বে এবং সাবেক আশ্রম কমিটির সভাপতি মিরন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ জাহান্দার আলী মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক এবং সহকারী পুলিশ সুপার বিমল বর্মন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদের রহমান লেবু, অধ্যক্ষ রসময় কীর্তননিয়া, অ্যাডভোকেট মফিজুর রহমান, রাজৈর পৌর কমিশনার মহসিন ফকির এবং সাংবাদিক সাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা কুম্ভমেলার ঐতিহ্য ও সামাজিক গুরুত্ব তুলে ধরে এর ধারাবাহিকতা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সানা/আপ্র/২৮/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুই সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
১৫ অক্টোবর ২০২৬

দুই সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিক হাদি চকদার ও আরিফুজ্জামান তপুর বিরুদ্ধে দায়ের করা মামল...

নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৫ অক্টোবর ২০২৬

নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে প্রয়োজনীয় উদ্যোগ...

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া
১৪ অক্টোবর ২০২৬

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভ...

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ
১৪ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ

এস এ খান শিল্টু: মেহেরপুরে মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বাদ দিয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে