গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

জামালপুরে পশুর হাটে মহিষের আক্রমণে দুজন নিহত

জেলা প্রতিনিধি, জামালপুর

জেলা প্রতিনিধি, জামালপুর

প্রকাশিত: ১৪:৩৬ পিএম, ২৬ মে ২০২৬ | আপডেট: ২০:৩৬ এএম ২০২৬
জামালপুরে পশুর হাটে মহিষের আক্রমণে দুজন নিহত
ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একটি কোরবানির পশুর হাটের ছবিটি সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একটি কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। গত রোববার (২৪ মে) বিকেলে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে। আহত হওয়ার পর একজন রোববার রাতেই এবং অপরজন গতকাল সোমবার (২৫ মে) রাতে মারা যান।

নিহত ব্যক্তিরা হলেন সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মজিবুর রহমান (৫৫) এবং কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন (৫৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির জন্য কয়েকটি মহিষ নিয়ে সানন্দবাড়ী পশুর হাটে আসেন। হাটে আনার পর একটি মহিষ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে সেটি হাটজুড়ে ছোটাছুটি করতে থাকে এবং উপস্থিত লোকজনকে আক্রমণ করে।

এ ঘটনায় হাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে মানুষ দৌড়াদৌড়ি শুরু করলে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে। মহিষের গুঁতায় রুহুল আমিন ও মজিবুর রহমানসহ অন্তত ছয়জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাঁদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিনের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মজিবুর রহমানকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২৬/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পার্বতীপুরে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা
৩০ আগস্ট ২০২৬

পার্বতীপুরে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর দিনাজপুরের পার্বতীপুর শহরের একই এলাকায় দুই...

সাংবাদিকদের ওপর হামলার মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার
৩০ আগস্ট ২০২৬

সাংবাদিকদের ওপর হামলার মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার

এস এ খান শিল্টু: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে মারধর...

বদরগঞ্জে খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়মের অভিযোগ
৩০ আগস্ট ২০২৬

বদরগঞ্জে খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়মের অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বি...

ঘোড়ায় বর, পালকিতে কনে; মহিষ-গরুর গাড়িতে বরযাত্রী
৩০ আগস্ট ২০২৬

ঘোড়ায় বর, পালকিতে কনে; মহিষ-গরুর গাড়িতে বরযাত্রী

ঘোড়ায় চড়ে এসেছেন বর। পিছু পিছু এসেছে মহিষ ও গরুর গাড়িতে বরযাত্রীর বহর। বিয়ের পর পালকিতে চড়ে শ্বশুরবা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই