গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৫ জুলাই ২০২৬

মেনু

কিশোরগঞ্জের হোসেনপুরে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪০ পিএম, ২০ মে ২০২৬ | আপডেট: ০৩:০৫ এএম ২০২৬
কিশোরগঞ্জের হোসেনপুরে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
ছবি

ছবি সংগৃহীত

মশিউর রহমান চন্দন, কিশোরগঞ্জ: “জনবান্ধব, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা–২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলা আগামীকাল ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ–১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ও প্রশাসন কাজ করছে। দালালমুক্ত ও সম্পূর্ণ ডিজিটাল সেবার মাধ্যমে মানুষ যাতে সহজে ভূমিসেবা পায়, সেটিই এ মেলার মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও হোসেনপুর পৌর প্রশাসক মোহসী মাসনাদ।

মেলার উদ্বোধনী দিনেই ভূমিসেবা নিতে আসা মানুষের ভিড় লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, এবারের মেলায় কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত সেবা প্রদান করা হচ্ছে।

মেলা প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন বুথের মাধ্যমে অটোমেটেড ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি ঘরে বসে অনলাইনে খতিয়ান দেখা, সার্টিফাইড কপির আবেদন এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের পদ্ধতি সম্পর্কে নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এছাড়া ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও অভিযোগের বিষয়ে সরাসরি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাধানের সুযোগ পাচ্ছেন সেবাগ্রহীতারা।

সেবা নিতে আসা কয়েকজন নাগরিক জানান, আগে ভূমি অফিসে দিনের পর দিন ঘুরতে হলেও এখন মেলার মাধ্যমে দ্রুত ও সহজে সেবা পাওয়া যাচ্ছে।

মেলা কমিটির পক্ষ থেকে উপজেলার সর্বস্তরের জনগণকে মেলা পরিদর্শনের আহ্বান জানানো হয়েছে।
সানা/আপ্র/২০/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আশুলিয়ায় বিশেষ অভিযানে ৯২ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার
০৫ জুলাই ২০২৬

আশুলিয়ায় বিশেষ অভিযানে ৯২ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

মো: সাজ্জাদ হোসেন, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলার আশুলিয়ায় পৃথক দুটি বিশেষ অভিযানে ৯২ পিস ইয়াব...

পারিবারিক শালিশ শেষে বৃদ্ধকে গুলি, অভিযুক্ত ছেলে
০৫ জুলাই ২০২৬

পারিবারিক শালিশ শেষে বৃদ্ধকে গুলি, অভিযুক্ত ছেলে

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধ মীমাংসার শালিশি বৈঠক শেষে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে...

বাগেরহাটে সৎ বোনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
০৫ জুলাই ২০২৬

বাগেরহাটে সৎ বোনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

বাগেরহাটে সৎ বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা, জমি দখল ও নানাবিধ হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন...

জামালপুরে হাটের জমি দখলচেষ্টার অভিযোগ
০৫ জুলাই ২০২৬

জামালপুরে হাটের জমি দখলচেষ্টার অভিযোগ

সুজাউদ্দৌলা সুজন: জামালপুর পৌর শহরের শহীদ জিয়াউর রহমান কলেজ সংলগ্ন বাগেরহাট এলাকায় ঐতিহ্যবাহী পুরাতন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই