গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১১:৫৭ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ২০:০৯ এএম ২০২৬
ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম
ছবি

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাত চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাতটি ঘরে ভাঙচুর ও নারী-শিশুসহ পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আব্দুল মালেক (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (১৮ মে) বিকেলে মাসদাইর গাবতলী এলাকায় তোফাজ্জল পুলিশের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রেনুভা বেগম (৩৫), জেনুফা আক্তার (৩০), লামিয়া আক্তার মীম (৬), খাদিজা আক্তার (১৮) ও খোকা মিয়া (৫৩)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল মালেক দীর্ঘদিন ধরে বেকার ও মাদকাসক্ত। এ কারণে পরিবারের সদস্যরা তাকে অবহেলা করতেন। ঘটনার দিন দুপুরে মালেক তার ভাবি রেনুভা বেগমের কাছে ভাত খেতে চান। খাবার না পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ঘরে থাকা বঁটি দিয়ে রেনুভা বেগম ও তার শিশু কন্যা লামিয়া আক্তার মীমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।

এরপর পাশের আরো ছয়টি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন মালেক। এ সময় তাকে বাধা দিতে গেলে প্রতিবেশী দুই নারী ও এক বৃদ্ধকেও কুপিয়ে আহত করা হয়।

আহত খাদিজা আক্তার জানান, তিনি ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ মালেক দরজা ভেঙে ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। কারণ জানতে চাইলে তিনি তার হাতে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, অভিযুক্ত মালেককে গ্রেফতার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসি/আপ্র/১৯/০৫/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল স্কুলফেরত মায়ের
১৩ অক্টোবর ২০২৬

দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল স্কুলফেরত মায়ের

ছোট ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন রীনা রানী ঘোষ (৪০)। রাজধানীর ওয়ারীর টিকাটুলিতে পদ...

ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
১৩ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া ও উপ...

টাঙ্গাইলের উন্নয়নে সবার সহযোগিতা চান নতুন জেলা প্রশাসক
১২ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের উন্নয়নে সবার সহযোগিতা চান নতুন জেলা প্রশাসক

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইল জেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং নাগরিক সেবা নিশ...

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জন পেলেন চেক
১২ অক্টোবর ২০২৬

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জন পেলেন চেক

এস এ খান শিল্টু: মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতের আওতায় ১১৩ জন উপকারভোগীর ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই