গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

গাজীপুরে মাসব্যাপী করমেলা উদ্বোধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ১৯:৪৫ এএম ২০২৬
গাজীপুরে মাসব্যাপী করমেলা উদ্বোধন
ছবি

মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরের আটটি জোনে একযোগে করমেলার উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার -ছবি আজকের প্রত্যাশা

মানিক সরকার, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনকে পরিকল্পিত ও স্বনির্ভর নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী ‘কর মেলা ২০২৬’ শুরু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে মহানগরের আটটি জোনে একযোগে এই মেলার উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

নগরবাসীকে কর প্রদানে উৎসাহিত করা এবং বকেয়া কর আদায়ের মাধ্যমে কর্পোরেশনের আর্থিক সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। এবারের মেলায় আবাসিক হোল্ডিং মালিকরা বকেয়াসহ চলতি বছরের কর একসঙ্গে পরিশোধ করলে ৪০ শতাংশ পর্যন্ত কর মওকুফ সুবিধা পাবেন। প্রথম দিনেই এ ঘোষণায় করদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, জনগণের রাজস্বই নগর উন্নয়নের মূল চালিকাশক্তি। আধুনিক নগর গঠনে নিয়মিত কর প্রদান অপরিহার্য। করের অর্থেই রাস্তা, ড্রেন ও আলোকায়নসহ নাগরিক সেবা নিশ্চিত করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশাই রিছীল, কর নির্ধারণ কর্মকর্তা মো. আতাউর রসূল ভূঁইয়া, লাইসেন্স কর্মকর্তা মো. আব্দুর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে জয়দেবপুর বাজার পরিদর্শন করেন প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এ সময় তিনি বিভিন্ন দোকান ও মার্কেট ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, সরবরাহ পরিস্থিতি ও রশিদ যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি জানান, ঈদকে কেন্দ্র করে গরুর হাট ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সিটি কর্পোরেশন, স্বেচ্ছাসেবী দল ও পুলিশ একযোগে কাজ করবে। পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে নিয়মিত মনিটরিং চলবে।

পরিদর্শনকালে কয়েকজন ব্যবসায়ী ক্রয়মূল্যের রশিদ দেখাতে ব্যর্থ হলে তাদের সতর্ক করা হয়। প্রশাসক ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন, রশিদ সংরক্ষণ ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেন এবং নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১২/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন
১৪ অক্টোবর ২০২৬

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন

সাতক্ষীরার শ্যামনগরে হাইকোর্টের আদেশ উপেক্ষা করে খোলপেটুয়া নদীর ভাঙনপ্রবণ এলাকা থেকে ড্রেজার মেশিনের...

চেক ডিজঅনার মামলায় উজ্জ্বল হোসেনের এক বছরের কারাদণ্ড, জরিমানা ৩০ লাখ টাকা
১৪ অক্টোবর ২০২৬

চেক ডিজঅনার মামলায় উজ্জ্বল হোসেনের এক বছরের কারাদণ্ড, জরিমানা ৩০ লাখ টাকা

মেহেরপুরে ব্যবসায়িক অংশীদারের করা প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় উজ্জ্বল হোসেন নামের এক ব্যক্তিকে এক...

তারাগঞ্জে দুর্গাপূজার অনুদান বিতরণ, নিরাপত্তা নিয়ে মতবিনিময়
১৪ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে দুর্গাপূজার অনুদান বিতরণ, নিরাপত্তা নিয়ে মতবিনিময়

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ উদযাপ...

ঘোড়াঘাটে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়ায় দুর্যোগ সচেতনতার বার্তা
১৪ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়ায় দুর্যোগ সচেতনতার বার্তা

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে