গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

গাজীপুরে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় ২ মামলা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:১৬ পিএম, ১১ মে ২০২৬ | আপডেট: ১৫:৩৯ এএম ২০২৬
গাজীপুরে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় ২ মামলা
ছবি

ছবি সংগৃহীত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে।

রোববার (১০ মে) বিকালে করা মামলাগুলোর মধ্যে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা এবং গরুর মালিক স্থানীয় আবুল বকর বাদী হয়ে চুরির মামলা করেন বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম।

ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদি হয়ে করা হত্যা মামলায় অজ্ঞাত দুই থেকে আড়াইশ জনকে আসামি করা হয়েছে।

এদিন ভোরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়।

পুলিশ ও এলাকাবাসী বলছে, একটি পিকআপ ভ্যান নিয়ে ১১ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র আবু বক্কর সিদ্দিকের বাড়ির গোয়ালঘরে হানা দেয়। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী তাদের ধাওয়া করেন।

এক পর্যায়ে জনতা তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ তিনজনকে আটক করে পিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা গিয়ে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নিহত তিনজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুটি মামলারই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/১১/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত তিন
১৩ অক্টোবর ২০২৬

পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত তিন

পৌর সচিব, প্রকৌশলী ও ঠিকাদারের ভূমিকা তদন্তের দাবি

গাছের সঙ্গে বেঁধে শিশুকে নির্যাতন, বাবা-মাকেও পিটিয়ে জখম
১৩ অক্টোবর ২০২৬

গাছের সঙ্গে বেঁধে শিশুকে নির্যাতন, বাবা-মাকেও পিটিয়ে জখম

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছের ডাল ভাঙ...

চট্টগ্রামে খেজুরে তেল মিশিয়ে প্যাকেটজাত, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
১৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে খেজুরে তেল মিশিয়ে প্যাকেটজাত, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

একেএম ফজলুল হক: চট্টগ্রামে খেজুরে তেল মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত ও বাজারজাত করার ঘটনা পে...

রংপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিচ্ছে সৌদি মানবিক সহায়তা কেন্দ্র
১৩ অক্টোবর ২০২৬

রংপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিচ্ছে সৌদি মানবিক সহায়তা কেন্দ্র

মোঃ নুর জামাল হক: রংপুরে অন্ধত্ব প্রতিরোধ ও অন্ধত্ব সৃষ্টিকারী বিভিন্ন রোগ মোকাবিলায় বিনামূল্যে চক্ষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই