গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

কালিয়াকৈর পৌর নির্বাচনে আলোচিত প্রার্থী কে এই জসিম উদ্দিন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:১২ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:০১ এএম ২০২৬
কালিয়াকৈর পৌর নির্বাচনে আলোচিত প্রার্থী কে এই জসিম উদ্দিন
ছবি

শ্রমিকনেতা দেওয়ান মোঃ জসিম উদ্দিন -ছবি আজকের প্রত্যাশা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ক্রমেই বাড়ছে। মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে শ্রমিকনেতা দেওয়ান মোঃ জসিম উদ্দিন এখন ব্যাপক আলোচনায় রয়েছেন। মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং ধারাবাহিক সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি পৌর এলাকার জনমনে আস্থার প্রতীক হয়ে উঠেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে শ্রমজীবী ও প্রান্তিক মানুষের পাশে থেকে নিজেকে একজন মানবিক ও গণমুখী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ এবং দুর্যোগকালীন সহযোগিতাসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে শক্তিশালী জনভিত্তি গড়ে তুলেছেন। ফলে নির্বাচনের আগেই জনপ্রিয়তার দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মতামত জানাচ্ছেন।

অন্যদিকে, তাঁর এই জনপ্রিয়তাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একটি সংঘবদ্ধ মহল বিভিন্ন ভুয়া পরিচয়, অজ্ঞাতনামা অনলাইন মাধ্যম এবং অনুমোদনহীন প্ল্যাটফর্ম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

এ বিষয়ে দেওয়ান মোঃ জসিম উদ্দিনের ঘনিষ্ঠ সূত্র জানায়, “জনপ্রিয়তা সহ্য করতে না পেরে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। তবে জনগণ এখন অনেক সচেতন-তারা সত্য-মিথ্যা যাচাই করতে সক্ষম।”

এদিকে তাঁর সমর্থকরা এসব অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। তারা জানান, অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে মানহানি মামলা এবং সাইবার নিরাপত্তা আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, প্রতিযোগিতা ও প্রচারণার তীব্রতা ততই বাড়বে। তবে শেষ পর্যন্ত মাঠের বাস্তবতা এবং ভোটারদের আস্থাই নির্ধারণ করবে কালিয়াকৈর পৌরসভার আগামী নেতৃত্ব।
সানা/আপ্র/১০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া
১৪ অক্টোবর ২০২৬

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভ...

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ
১৪ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ

এস এ খান শিল্টু: মেহেরপুরে মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বাদ দিয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধ...

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
১৪ অক্টোবর ২০২৬

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩...

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা
১৪ অক্টোবর ২০২৬

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে দফায় দফায় পিটিয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে