গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

আশুলিয়ায় স্কুলছাত্রী নিখোঁজ, তিন শিক্ষকের বিরুদ্ধে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৪৮ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:৫১ এএম ২০২৬
আশুলিয়ায় স্কুলছাত্রী নিখোঁজ, তিন শিক্ষকের বিরুদ্ধে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

মো; সাজ্জাদ হোসেন, আশুলিয়া (সাভার) প্রতিনিধি: আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাইভেট শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে কৌশলে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, দক্ষিণ গাজীরচট এলাকার মোছা. সাহিদা আক্তারের কন্যা মোছা. তাইবা আক্তার স্বর্ণা (১৪) স্থানীয় গাজীরচট মডেল হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। সে স্থানীয় শিক্ষক মো. আতিকুর রহমানের কাছে প্রাইভেট পড়তো।

গত ৩০ মার্চ দুপুর আনুমানিক আড়াইটার দিকে প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হয়ে স্বর্ণা আর ফিরে আসেনি। পরে পরিবারের পক্ষ থেকে শিক্ষক আতিকুর রহমানের কাছে খোঁজ নিতে গেলে তিনি বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়, নিখোঁজ হওয়ার সময় স্বর্ণা পরিবারের অজান্তে ঘরে থাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরিবারের দাবি, এ ঘটনা পরিকল্পিত এবং তাকে প্রলোভন দেখিয়ে এসব অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া হয়েছে।

পরবর্তীতে একই দিন সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষক আতিকুর রহমান ভুক্তভোগীর বাড়িতে গিয়ে মেয়ের সন্ধান দেওয়ার কথা বলে বিশ হাজার টাকা দাবি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার আচরণ সন্দেহজনক হয়ে ওঠে বলে দাবি পরিবারের।

ভুক্তভোগী পরিবারের অভিযোগে আরো বলা হয়েছে, মোজাম্মেল ও মাসুদ নামের আরো দুইজনের সহযোগিতায় আতিকুর রহমান পরিকল্পিতভাবে ওই ছাত্রীকে ফুঁসলিয়ে নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, একজন শিক্ষক যদি এমন ঘটনায় জড়িত থাকেন, তবে শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়?
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সানা/আপ্র/১০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন
১৪ অক্টোবর ২০২৬

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন

সাতক্ষীরার শ্যামনগরে হাইকোর্টের আদেশ উপেক্ষা করে খোলপেটুয়া নদীর ভাঙনপ্রবণ এলাকা থেকে ড্রেজার মেশিনের...

চেক ডিজঅনার মামলায় উজ্জ্বল হোসেনের এক বছরের কারাদণ্ড, জরিমানা ৩০ লাখ টাকা
১৪ অক্টোবর ২০২৬

চেক ডিজঅনার মামলায় উজ্জ্বল হোসেনের এক বছরের কারাদণ্ড, জরিমানা ৩০ লাখ টাকা

মেহেরপুরে ব্যবসায়িক অংশীদারের করা প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় উজ্জ্বল হোসেন নামের এক ব্যক্তিকে এক...

তারাগঞ্জে দুর্গাপূজার অনুদান বিতরণ, নিরাপত্তা নিয়ে মতবিনিময়
১৪ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে দুর্গাপূজার অনুদান বিতরণ, নিরাপত্তা নিয়ে মতবিনিময়

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ উদযাপ...

ঘোড়াঘাটে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়ায় দুর্যোগ সচেতনতার বার্তা
১৪ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়ায় দুর্যোগ সচেতনতার বার্তা

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে