গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতায় জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৬ পিএম, ২৮ মে ২০২৬ | আপডেট: ১৩:৩৮ এএম ২০২৬
যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতায় জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল
ছবি

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস - ফাইল ছবি

যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার (২৮ মে) জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এ তথ্য জানিয়েছেন।

তিনি এ সিদ্ধান্তকে ‘রাজনৈতিক’ ও ‘বাস্তবতাবিবর্জিত’ উল্লেখ করে তীব্র নিন্দা জানান। একইসঙ্গে এর প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থগিত করা হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য জেরুজালেম পোস্ট’।

২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর ধর্ষণ ও বিভিন্ন ধরনের যৌন সহিংসতার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘ এ পদক্ষেপ নেয়। ‘মিডল ইস্ট আই’-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসব অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

ইসরায়েলের কালো তালিকাভুক্ত হওয়ার খবর প্রথম প্রকাশ করে ‘দ্য জেরুজালেম পোস্ট’। প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের তালিকায় ইসরায়েলি কারা কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সম্ভাব্য অন্তর্ভুক্তির জন্য আরো কয়েকটি ইসরায়েলি সংস্থাকে নজরদারিতে রাখা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ড্যানি ড্যানন বলেন, জাতিসংঘ মহাসচিব ইসরায়েলকে হামাস, ইসলামিক স্টেট এবং বিশ্বের সবচেয়ে জঘন্য সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে একই তালিকায় স্থান দিয়েছেন। তার ভাষায়, এটি জাতিসংঘের অবশিষ্ট বিশ্বাসযোগ্যতার পতন এবং নৈতিক অবক্ষয়ের প্রমাণ।

সংঘাত-সংশ্লিষ্ট যৌন সহিংসতা নিয়ে জাতিসংঘ মহাসচিবের বার্ষিক প্রতিবেদনের অংশ হিসেবে এ কালো তালিকা প্রকাশ করা হয়। এতে সশস্ত্র সংঘাত চলাকালে ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতার অভিযোগে অভিযুক্ত পক্ষগুলোকে চিহ্নিত করা হয়।

সাধারণত প্রতি বছরের আগস্টে এ প্রতিবেদন প্রকাশ করা হয় এবং তালিকাভুক্ত পক্ষগুলোকে অন্তত এক বছর ওই তালিকায় রাখা হয়। ২০২৫ সালের তালিকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসসহ মোট ৬৩টি রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পক্ষ অন্তর্ভুক্ত ছিল।
সানা/আপ্র/২৮/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
১৬ অক্টোবর ২০২৬

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলের একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরি...

সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
১৬ অক্টোবর ২০২৬

সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম কমেছে। শ...

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪
১৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় তিন শিশুসহ...

ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী
১৫ অক্টোবর ২০২৬

ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে প্রেসিডেন্ট প্যালেস লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে