গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

রাজ্যসভা ছাড়তেই কোয়েলকে ঘিরে শুরু নতুন গুঞ্জন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১৬ পিএম, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:৩৩ এএম ২০২৬
রাজ্যসভা ছাড়তেই কোয়েলকে ঘিরে শুরু নতুন গুঞ্জন
ছবি

ছবি সংগৃহীত

টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। কয়েক দিন ধরেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছিল।

অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সাংসদ পদ ছাড়েন তিনি। তবে পদত্যাগের পরই তাকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বুধবার বিকেল পর্যন্ত রাজ্যসভার সরকারি ওয়েবসাইটে সাংসদদের তালিকায় কোয়েল মল্লিকের নাম ছিল। 
কিন্তু বৃহস্পতিবার সকালে তিনি রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন।

 

এরপরই নয়াদিল্লির মতিলাল নেহরু রোডে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী এবং পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনে যান কোয়েল।

সেই ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় নানা আলোচনা। অনেকের ধারণা, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কের ইতি টেনে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।

যদিও এ বিষয়ে কোয়েল কিংবা বিজেপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

জানা গেছে, সম্প্রতি বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিদেশে ছিলেন কোয়েল। সে কারণেই পদত্যাগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে বলে আলোচনা রয়েছে।


রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে কোয়েল মল্লিককে কখনো প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দিতে দেখা যায়নি।

তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত অনেকের কাছেই ছিল বিস্ময়কর।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। 
সেই তালিকায় ছিলেন বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী, পশ্চিমবঙ্গ পুলিশের সাবেক মহাপরিচালক রাজীব কুমার এবং অভিনেত্রী কোয়েল মল্লিক।


প্রার্থী তালিকা ঘোষণার কয়েক দিন আগে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাসায় যান। পরে এপ্রিল মাসে দিল্লিতে গিয়ে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন কোয়েল।


শপথ গ্রহণের পর কোয়েল বলেছিলেন, দেশের সেবা এবং মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়াকে তিনি সৌভাগ্য মনে করেন। এটি তার কাছে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেও মন্তব্য করেছিলেন তিনি।

সে সময় মেয়ের রাজনৈতিক যাত্রা নিয়ে অভিনেতা রঞ্জিত মল্লিকও সন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, কোয়েল পরিণত ও দায়িত্বশীল। সৎ পথে থেকে মানুষের জন্য ভালো কাজ করুক- একজন বাবা হিসেবে এটাই তার প্রত্যাশা।


তবে মাত্র কয়েক মাসের ব্যবধানে রাজ্যসভার সদস্যপদ ছেড়ে দেওয়ায় নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

কোয়েল মল্লিক কি বিজেপিতে যোগ দেবেন, নাকি সক্রিয় রাজনীতি থেকেই নিজেকে সরিয়ে নেবেন- সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। এখন রাজনৈতিক মহলের নজর সেদিকেই।

ডিসি/ আপ্র/১৬/০৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

হলিউড অভিনেতার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের মামলা খারিজ
১৭ অক্টোবর ২০২৬

হলিউড অভিনেতার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের মামলা খারিজ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভিনেতা ও পরিচালক টিমোথি বাসফিল্ডের বি...

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন
১৫ অক্টোবর ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন

বলিউডে অভিনয় করে পেয়েছেন পরিচিতি, খ্যাতি ও বিপুল জনপ্রিয়তা। কেউ রোমান্টিক চরিত্রে, কেউ অ্যাকশন কিংবা...

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ
১৫ অক্টোবর ২০২৬

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টো দিকের ফুটপাতসংলগ্ন দেয়ালে  গুণী ব্যক্তিদের প্রতিক...

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর
১৫ অক্টোবর ২০২৬

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর

বক্সিং রিংয়ে অসাধারণ কীর্তি, ব্যক্তিত্ব আর সাহসী অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে কিংবদন্তি হয়ে উঠেছিলে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে