গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাঁচ নৌকায় এসে বিদেশি জাহাজে দুঃসাহসিক চুরি

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:২৪ এএম ২০২৬
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাঁচ নৌকায় এসে বিদেশি জাহাজে দুঃসাহসিক চুরি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক, চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা একটি বিদেশি জাহাজে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১টার দিকে সাগরের চার্লি অ্যাংকরেজ এলাকায় পাঁচটি কাঠের নৌকায় করে আসা প্রায় ২০ জনের একটি দল জাহাজে উঠে মূল্যবান সরঞ্জাম লুট করে পালিয়ে যায়। কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সরে পড়ে।

জানা গেছে, সিয়েরা লিওনের পতাকাবাহী ট্যাংকার জাহাজ ‘তাই শিউয়েন’ হংকং থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায় ১৫ জুলাই রাতে। সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্পাঞ্চলে স্ক্র্যাপ হিসেবে বিক্রির উদ্দেশ্যে জাহাজটি আনা হয়েছিল।

বন্দরসংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজটি নোঙর করার কাজে নাবিকরা ব্যস্ত থাকাকালে মুহূর্তের মধ্যে পাঁচটি কাঠের নৌকায় করে প্রায় ২০ জন জাহাজে উঠে পড়ে। তারা জাহাজের ডেকে থাকা দামি রশি, ব্যাটারিসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।

জাহাজের ইন্দোনেশীয় ক্যাপ্টেন রেডিও নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অবহিত করেন। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চোরের দল পালিয়ে যায়।

চট্টগ্রাম বন্দরের মেরিন বিভাগ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।

শিপিং এজেন্ট বেনলাইন শিপিংয়ের কর্ণধার মোশাররফ হোসেন বলেন, জাহাজ নোঙর করার সময় খুব অল্প সময়ের মধ্যেই পাঁচটি নৌকায় করে ২০ জনের একটি দল ডেকে উঠে পড়ে। তাদের একদল নোঙর করার কাজে বাধা দেয়, আরেক দল জাহাজের মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। ক্যাপ্টেন নিয়ন্ত্রণকক্ষকে জানালেও নিরাপত্তা বাহিনী পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।

তিনি বলেন, ঘটনাটি ছোট মনে হলেও এর প্রভাব অত্যন্ত গুরুতর। প্রায় তিন হাজার টন ওজনের জাহাজে এ ধরনের ছোট দস্যুতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। দস্যুরা মাছ ধরার আড়ালে জাহাজের আশপাশে অবস্থান করে এবং সুযোগ পেলেই জাহাজে উঠে চুরি বা ডাকাতি চালায়। গত এক মাসে তার প্রতিষ্ঠানের তিনটি জাহাজে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে, যার সবগুলোই চার্লি অ্যাংকরেজ এলাকায়। এসব ঘটনায় নাবিক ও শিপিং সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বেড়েছে।
সানা/আপ্র/১৭/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
১৭ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের একই পরিবারের পাঁচ যাত্রী নিহত হ...

কক্সবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় মিলেছে
১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় মিলেছে

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে ৬ জনের...

ঘোড়াঘাটে চার ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজ উদ্বোধন মন্ত্রীর
১৭ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে চার ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজ উদ্বোধন মন্ত্রীর

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের যাতায়াত স...

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর
১৭ অক্টোবর ২০২৬

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর

সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল (৫২) নামে এক ঘের ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে