গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মসজিদে মোয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ, পরে আরেকজনের মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২৬ পিএম, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ০২:০৩ এএম ২০২৬
মসজিদে মোয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ, পরে আরেকজনের মৃত্যু
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মো. মাইনুল হক, নীলফামারী থেকে: নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের কাঁকড়ার বাজার এলাকার একটি মসজিদ থেকে এক মোয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় ওই মরদেহ দেখে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে স্থানীয় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তবে দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিহত আব্দুল মালেক (২১) কাঁকড়ার বাজার এলাকার নুরুল হকের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। প্রয়োজন হলে ইমামতির দায়িত্বও পালন করতেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৫ জুলাই) এশার নামাজ শেষে মুসল্লিরা একে একে মসজিদ ত্যাগ করেন। ধারণা করা হচ্ছে, সবার শেষে আব্দুল মালেক মসজিদে অবস্থান করছিলেন। পরে রাত প্রায় ১টার দিকে এক ব্যক্তি মসজিদে গিয়ে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে বিষয়টি জানান।

প্রতিনিধির পাঠানো ছবি

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

এদিকে, আব্দুল মালেকের মরদেহ দেখে বাড়ি ফেরার পর স্থানীয় এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণও এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, রাত প্রায় ২টার দিকে তিনি ঘটনাটি জানতে পারেন। সকালে তিনি জানতে পারেন, মরদেহ দেখে বাড়ি ফেরার পর স্থানীয় এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন।
সানা/আপ্র/১৬/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছ...

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক
০৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল...

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

অনাদি কুমার মণ্ডল: মাদারীপুরে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২...

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি
০৪ সেপ্টেম্বর ২০২৬

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি

তারেক মাহমুদ: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ‘তারেক রহমান স্বপ্ন দেখাচ্ছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে