গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১০ আগস্ট ২০২৬

মেনু

স্থানীয় সরকার নির্বাচন

তফসিল ঘোষণার সাত দিনের মধ্যেই কেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০ পিএম, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:৩৫ এএম ২০২৬
তফসিল ঘোষণার সাত দিনের মধ্যেই কেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তফসিল ঘোষণার সাত দিনের মধ্যেই চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকার হার্ড ও সফট কপি নির্বাচন কমিশনে পাঠাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, তফসিল ঘোষণার ৭ (সাত) দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার হার্ড কপি ও সফ্ট কপি বাহক মারফত নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করতে হবে।

ইসির নির্দেশনা অনুযায়ী স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে ১০ আগস্ট, দাবি আপত্তি জানানোর শেষ সময় ১৮ আগস্ট, আপিল নিষ্পত্তির শেষ সময় ২৩ আগস্ট। আর ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২৭ আগস্ট।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমরা আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছি। সচিবলায় থেকে মাঠ কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। ভোটকেন্দ্রের তালিকা ভোটগ্রহণের ২৫ দিন আগে প্রকাশের বিষয়ে তিনি বলেন, আমরা ২৭ আগস্ট প্রকাশের জন্য বলেছি। তার মানে এই নয় যে সেপ্টেম্বরে ভোটের কোনো ইঙ্গিত আছে। এই তারিখটা আমরা ৩০ দিন আগেও দিতে পারি। কথা হচ্ছে অন্তত ২৫ দিন আগে আমরা প্রকাশ করব।

কেএমএএ/আপ্র/১৬.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব: প্রধানমন্ত্রী
১০ আগস্ট ২০২৬

বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব: প্রধানমন্ত্রী

বিএনপির সব পরিকল্পনা ও কর্মসূচি সবসময়ই জনবান্ধব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বল...

শাহজালালে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক
১০ আগস্ট ২০২৬

শাহজালালে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি গাড়ি থেকে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধ...

শেখ হাসিনাসহ হাদি হত্যার আসামিদের ফেরত চায় বাংলাদেশ
১০ আগস্ট ২০২৬

শেখ হাসিনাসহ হাদি হত্যার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনারের বার্তা
১০ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনারের বার্তা

দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই