গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মেনু

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০১ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৮ এএম ২০২৬
ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি

ছবি সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে সর্বোচ্চ ৫৬ প্লাটুন। এ ছাড়া সেখানে আরো চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে - এমন কর্মকাণ্ড প্রতিরোধেও কাজ করছেন তাঁরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, শরীরে বহনযোগ্য ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সানা/আপ্র/২৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রূপপুরে পৌঁছালো পারমাণবিক জ্বালানির শেষ চালান
২৭ নভেম্বর ২০২৬

রূপপুরে পৌঁছালো পারমাণবিক জ্বালানির শেষ চালান

পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আমদানি করা প...

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭, আওয়ামী লীগের ৫৪ জন
২৭ নভেম্বর ২০২৬

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭, আওয়ামী লীগের ৫৪ জন

রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মীসহ মোট ৫১৭ জনকে গ্রেফতার করেছে ঢাক...

মুরগি নিয়ে বিরোধের জেরে হোটেলে ঢুকে ব্যবস্থাপককে হত্যা
২৭ নভেম্বর ২০২৬

মুরগি নিয়ে বিরোধের জেরে হোটেলে ঢুকে ব্যবস্থাপককে হত্যা

রাজধানীর পুরান ঢাকার টিকাটুলিতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে...

শ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণে একমত মালিকপক্ষ
২৬ নভেম্বর ২০২৬

শ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণে একমত মালিকপক্ষ

তৈরি পোশাকশিল্প শ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাবে একমত হয়েছে মালিকপক্ষ। শ্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে