গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

শ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণে একমত মালিকপক্ষ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১০ এএম ২০২৬
শ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণে একমত মালিকপক্ষ
ছবি

ছবি সংগৃহীত

তৈরি পোশাকশিল্প শ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাবে একমত হয়েছে মালিকপক্ষ। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সহযোগিতার কথা জানিয়েছে মজুরি বোর্ড। স্বল্পতম সময়ের মধ্যে মজুরি নির্ধারণের কার্যক্রম এগিয়ে নেওয়ায় উভয় পক্ষের ভূমিকার প্রশংসা করেছে বোর্ড। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর শ্রম ভবনে আয়োজিত মজুরি বোর্ডের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, মজুরি বোর্ড গঠনের আগে থেকেই শ্রমিকনেতা, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। পুরো প্রক্রিয়ায় সবার সহযোগিতা পাওয়া গেছে। বিশেষ করে দেশের অর্থনীতি সচল রাখা এবং শ্রমিকদের স্বার্থ বিবেচনায় সবাই দেশপ্রেম ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বক্তারা জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মজুরি নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করার বিষয়ে মালিকপক্ষ একমত হয়েছে। এজন্য মালিকপক্ষকে ধন্যবাদ জানানো হয়। বোর্ড গঠনের পর চতুর্থ সভাতেই মালিকপক্ষ তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে।

শ্রমিকনেতা বাবুল আক্তার বলেন, মালিকপক্ষ আমাদের দাবি মেনে নিয়েছে। তবে অনেক শ্রমিকের কাছে এখনো এই খবর পৌঁছেনি।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। বর্তমানে শ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন প্রস্তাব কার্যকর হলে সর্বনিম্ন মজুরি বাড়বে ৪ হাজার ৫০০ টাকা। ওই সভায় বোর্ডের সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়। প্রস্তাব অনুযায়ী, গ্রেড-১-এর শ্রমিকদের নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

কেএমএএ/আপ্র/২৬.১১.২৬

সংশ্লিষ্ট খবর

রাজধানীর চকবাজারে ছয়তলা ভবনের তৃতীয় তলায় প্লাস্টিকের গুদামে আগুন
২৬ নভেম্বর ২০২৬

রাজধানীর চকবাজারে ছয়তলা ভবনের তৃতীয় তলায় প্লাস্টিকের গুদামে আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস...

আরাকান আর্মির বন্দিশালা থেকে ৪১ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি
২৬ নভেম্বর ২০২৬

আরাকান আর্মির বন্দিশালা থেকে ৪১ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া বন...

সরকারি উদ্যোগে প্রথমবার সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ বাংলাদেশি কর্মী
২৬ নভেম্বর ২০২৬

সরকারি উদ্যোগে প্রথমবার সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ বাংলাদেশি কর্মী

দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্র...

চুরির উদ্দেশ্যে ছাদে অপেক্ষা, দেখে ফেলায় খুন চারজনকে
২৬ নভেম্বর ২০২৬

চুরির উদ্দেশ্যে ছাদে অপেক্ষা, দেখে ফেলায় খুন চারজনকে

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার পেছনে ছিল চুরির পরিকল্পনা। ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে