গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনাসহ জনবলের ওপর হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০২ এএম ২০২৬
গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনাসহ জনবলের ওপর হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি
ছবি

ছবি সংগৃহীত

গোপালগঞ্জে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে ওজোপাডিকো গোপালগঞ্জের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলমত নির্বিশেষে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের সম্মানিত সব শ্রেণির গ্রাহকের কাছে অনুরোধ, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করবেন না। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

এ বিষয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন- গোপালগঞ্জে কয়েকদিন ধরে যে অস্থিরতা ও সহিংসতা চলছে, এতে আমাদের বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও যানবাহনে হামলা হতে পারে। কারণ, আমরা ২৪ ঘণ্টা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের ওপর হামলা হলে আমরা কীভাবে সেবা দেব? এ কারণেই বলা হয়েছে, আমাদের বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও যানবাহনে হামলা হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

কেএমএএ/আপ্র/২৬.১১.২৬

সংশ্লিষ্ট খবর

রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু
২৬ নভেম্বর ২০২৬

রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর...

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে
২৬ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে

কুয়াশার সঙ্গে হিমেল বাতাস, শীতের আগমনী বার্তা এখন স্পষ্ট চুয়াডাঙ্গায়। তাপমাত্রা নেমে আসায় জনজীবনে বা...

শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে সতর্কতা
২৬ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে সতর্কতা

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা তৎপরতা জোরদার কর...

মেহেরপুরে ভর্তি ফরম বিক্রিতে অনিয়মের অভিযোগ, বিপাকে অভিভাবকরা
২৬ নভেম্বর ২০২৬

মেহেরপুরে ভর্তি ফরম বিক্রিতে অনিয়মের অভিযোগ, বিপাকে অভিভাবকরা

এস এ খান শিল্টু: মেহেরপুর শহরের জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে