গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাজার থেকে স্বাস্থ্যের ক্ষতিকর তিন খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯ পিএম, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:০৫ এএম ২০২৬
বাজার থেকে স্বাস্থ্যের ক্ষতিকর তিন খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ
ছবি

ছবি সংগৃহীত

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিন প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খাদ্যপণ্য ও প্রতিষ্ঠানগুলো হলো ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট); ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট); ৩. আরবোটিং ফুড কোং লিমিটেডের আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)।

বিএফএসএ উপরে বর্ণিত তিনটি প্রতিষ্ঠানকে বাজার থেকে সংশ্লিষ্ট খাদ্যপণ্যগুলোকে প্রত্যাহার করে বিপণন বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। সবাইকে ওই খাদ্যপণ্য ক্রয় থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছে সংস্থাটি।

কেএমএএ/আপ্র/১৬.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে: শফিকুর রহমান
০৫ সেপ্টেম্বর ২০২৬

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে: শফিকুর রহমান

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বি...

একই কর্মস্থলে ৩ বছর: ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশ
০৫ সেপ্টেম্বর ২০২৬

একই কর্মস্থলে ৩ বছর: ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশ

ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচা...

১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
০৫ সেপ্টেম্বর ২০২৬

১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) স...

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

রাজধানীর সড়কগুলোতে কালো ধোঁয়া নির্গমনকারী কোনো যানবাহন দেখলেই আইনানুগ ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে