গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লক্ষ্মীপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২১:৩৮ পিএম, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৩০ এএম ২০২৬
লক্ষ্মীপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

তারেক মাহমুদ: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকার একটি গ্যাস পাম্পের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভে লক্ষ্মীপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, দালাল বাজার ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুর ভিক্টোরিয়া কলেজ ও অক্সফোর্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “আমাদের পরীক্ষামন্ত্রী দরকার নেই, আমরা শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব শিক্ষামন্ত্রী চাই। শিক্ষার্থীদের স্বার্থবিরোধী সিদ্ধান্তের দায় নিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে।”

শিক্ষার্থীরা বলেন, পরীক্ষা ব্যবস্থাপনা, প্রশ্নপত্র ও শিক্ষার্থীদের নানা সমস্যা নিয়ে তারা ক্ষুব্ধ। এসব বিষয়ে দ্রুত সমাধানের পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।


সানা/ডিসি/আপ্র/১৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রামে হিজড়া ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহে তদন্ত
০৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে হিজড়া ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহে তদন্ত

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনির একটি বাসা থেকে মোহাম্মদ মহসীন ও...

কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৩
০৫ সেপ্টেম্বর ২০২৬

কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৩

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের মুখো...

থানার সামনে এএসআইয়ের নাচ-গানের ভিডিও, তদন্তে পুলিশ
০৫ সেপ্টেম্বর ২০২৬

থানার সামনে এএসআইয়ের নাচ-গানের ভিডিও, তদন্তে পুলিশ

নারায়ণগঞ্জ সদর নৌ থানার সামনে এক সহকারী উপপরিদর্শকের নাচ ও গান করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম...

বৃষ্টিতে প্রাণ ফিরেছে আমনখেতে, ভালো ফলনের আশা কৃষকের
০৫ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টিতে প্রাণ ফিরেছে আমনখেতে, ভালো ফলনের আশা কৃষকের

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সাম্প্রতিক বৃষ্টিতে আমনখেতে ফিরেছে প্রাণ। ধানে ফুল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে