গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের লড়াই

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:০৩ পিএম, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:৩০ এএম ২০২৬
বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের লড়াই
ছবি

ছবি সংগৃহীত

লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে সম্পর্কটা বেশ পুরনো লিওনেল স্কালোনির। কোচিংয়ের পাঠটা যে স্পেনের কোচের কাছ থেকেই নিয়েছিলেন তিনি। এবারের বিশ্বকাপের ফাইনালে গুরুর মুখোমুখি হওয়ার আগে বিশেষ এক অনুভূতি কাজ করছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচের।

আটলান্টায় উত্তর আমেরিকা বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ৮৪তম মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা দল অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দ্বিতীয়বার ও গত চার আসরে তৃতীয়বার ফাইনালে জায়গা করে নিয়েছে।

৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। বক্সের বাইরে থেকে এন্সো ফের্নান্দেসের জোরালো শটের চোখধাঁধানো গোল ৮৫তম মিনিটে সমতায় ফেরায় আর্জেন্টিনাকে। পরে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন লাউতারো মার্তিনেস। বিশ্ব চ্যাম্পিয়নদের দুটি গোলেই অবদান রাখেন অধিনায়ক লিওনেল মেসি।


ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে চেয়েছিলেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে। আর সেমি-ফাইনাল ম্যাচের আগে স্কালোনি বলেছিলেন, ফাইনালে উঠতে না পারলে গুরুকে কল দেবেন তিনি। কিন্তু এখন তো দে লা ফুয়েন্তের দলের বিপক্ষেই লড়তে হবে তাকে।

ইংল্যান্ডকে হারানোর পর স্কালোনি তুলে ধরেন দে লা ফুয়েন্তের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথা।

“লুইস শুধু আমার কোচিং কোর্সের শিক্ষকই ছিলেন না, তার সঙ্গে আমার বিশেষ একটি সম্পর্কও রয়েছে। এখন ফাইনালে আমরা একে অপরের মুখোমুখি হচ্ছি। কাতার বিশ্বকাপের পর একটি ফোরামে তার সঙ্গে আমার বিশেষ একটি আলাপ হয়েছিল। 

 

সবাই জানে, আমি স্পেনে থাকি এবং আমার পরিবারও সেখানে থাকে। তবে রোববারের ম্যাচে তার জন্য আমার খারাপই লাগবে”


ক্যারিয়ারের দীর্ঘ একটা সময় স্পেনে কাটিয়েছেন মেসি। বার্সেলোনার কিংবদন্তি এখন খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে। স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে এই মহাতারকার খেলার উপভোগ করবেন স্প্যানিশরাও, মনে করছেন স্কালোনি।

“মেসি এই দেশকে অনেক আনন্দ এনে দিয়েছে। সে কি, এটা তাদের বুঝতে হবে। আর আশা করি রোববার স্পেনও তার খেলা উপভোগ করবে।”

আগামী ২০ জুলাই নিউ ইয়র্কে পর্দা নামবে এবারের বিশ্বকাপের। 

বাংলাদেশ সময় ১টায় (এএম) শুরু শিরোপার লড়াই।

ডিসি/ আপ্র/১৬/০৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

পাকিস্তানকে উড়িয়ে জিতলো নারী হকি দল
০৬ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানকে উড়িয়ে জিতলো নারী হকি দল

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ পুরুষ দল নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে। তবে ছেলেদের ব্যর্থতা...

যে কারণে ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেট’কে ক্রিকেট বলতে নারাজ পন্টিং
০৬ সেপ্টেম্বর ২০২৬

যে কারণে ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেট’কে ক্রিকেট বলতে নারাজ পন্টিং

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। লক্ষ্যটা পরিষ্কার– বেসবল ও সকারের দেশে ক্রিকে...

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড
০৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড

আগের ম্যাচে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা চার ম্য...

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে
০৫ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে

দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে পিএসজি। আগামী ২০৩০ সা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে