গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মেনু

সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পাল্টাপাল্টি অভিযোগ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:২৪ এএম ২০২৬
সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পাল্টাপাল্টি অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ওসি মনজুর কাদের ভূঁইয়ার কক্ষে এ ঘটনা ঘটে। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে তিনি থানায় যান।

এ সময় ওসিকে উদ্দেশ করে রুমিন ফারহানা বলেন, “আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি স্যার। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।”

সংসদ সদস্যের সঙ্গে থাকা ব্যক্তিদের অভিযোগ, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে রুমিন ফারহানা নিরাপত্তা চেয়েছিলেন। কিন্তু ওসি মনজুর কাদের ভূঁইয়া সে ব্যবস্থা করেননি। নিরাপত্তা না দেওয়ার কারণ এবং ওসির বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ জানতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে থানায় যান তিনি। রাত ৯টা পর্যন্ত ওসির কক্ষে অবস্থান করেন সংসদ সদস্য।

এ সময় রুমিন ফারহানার সঙ্গে যাওয়া এক ব্যক্তি ওসির বিরুদ্ধে তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেন ওসি।

রাতের ঘটনা সম্পর্কে ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, “সংসদ সদস্য রুমিন ফারহানা শত শত লোক নিয়ে থানায় এসে অস্থিরতা তৈরি করেন। কিছু লোককে শিখিয়ে আজেবাজে কথা বলার জন্য নিয়ে আসেন।

“উনি বলেছেন, আমি ইটভাটা থেকে টাকা নিই। হাওরে সব ইটভাটা পানির নিচে। আর আমরা পূজায় পুরো থানা এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলাম। ব্যক্তিগতভাবে উনার সঙ্গে পুলিশের একটি দল রাখা কঠিন ছিল।”

জবাবে রুমিন ফারহানা বলেন, “ওসি বলেছেন, উনি তো নির্বাচিত এমপি, উনার নিরাপত্তা মানুষ দেবে। এজন্যই মানুষ যা দেখছেন, ওরা আমার নিরাপত্তা দিচ্ছে। আমার তো নিরাপত্তা লাগবে।”

ওসির বিরুদ্ধে দুর্নীতি, মাটি কাটা ও ইটভাটা থেকে টাকা নেওয়াসহ বিস্তর অভিযোগ রয়েছে বলেও দাবি করেন সংসদ সদস্য।

তিনি বলেন, “এলাকাটা দাঙ্গাপ্রবণ। দাঙ্গা হওয়ার পরে যখন সব শান্ত হয়, তখন উনারা যান। এ বিষয়গুলোই আমি আজ জানতে এসেছিলাম। উনি যেই ব্যবহার আমার সঙ্গে করেছেন, সেটা একজন নির্বাচিত এমপির সঙ্গে করা যায় না।”

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত।
সানা/আপ্র/২৩/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যুবদল নেতা সাকের হত্যা মামলায় কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ২
২৩ অক্টোবর ২০২৬

যুবদল নেতা সাকের হত্যা মামলায় কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ২

মাগুরা বাস টার্মিনালে বাস কাউন্টারে ঢুকে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটন...

ঘোড়াঘাটে ১৫ পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মিঠু
২৩ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ১৫ পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মিঠু

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজার মহা নবমী উপলক্ষে সিংড়া ইউনিয়নের ১৫টি পূজাম...

সৈয়দপুরে নিরাপদ সড়ক দিবসে নিসচার র‌্যালি ও সমাবেশ
২৩ অক্টোবর ২০২৬

সৈয়দপুরে নিরাপদ সড়ক দিবসে নিসচার র‌্যালি ও সমাবেশ

মোজাম্মেল হক নয়ন: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে র‌্যালি ও সমাবেশ করেছে নিরাপদ সড়...

খুলনায় এক দিনে যুবক ও গৃহবধূ খুন, আতঙ্কে নগরবাসী
২৩ অক্টোবর ২০২৬

খুলনায় এক দিনে যুবক ও গৃহবধূ খুন, আতঙ্কে নগরবাসী

খুলনা নগরীতে এক দিনের ব্যবধানে নয়, একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে গুলি করে দুইজনকে হত্যা করেছে দুর্বৃ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে