গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মেনু

কালীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, গাজীপুর

জেলা প্রতিনিধি, গাজীপুর

প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:০৪ এএম ২০২৬
কালীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, গ্রেফতার ৩
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মায়ের করা মামলায় তার চাচাতো ভাইসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার আরেক আসামি পলাতক রয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। প্রায় ছয় বছর আগে তার বাবা মারা যান। পরিবারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। শিশুটির মা ও আরেক বোন একটি প্রতিষ্ঠানে চাকরি করায় সে বেশির ভাগ সময় বাড়িতে একা থাকত।

এজাহারে অভিযোগ করা হয়, গত মে মাসে শিশুটির চাচাতো ভাই তাকে ফুসলিয়ে তাঁদের পুরোনো বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে মেরে ফেলার ভয় দেখিয়ে অন্য তিন আসামি তাকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

সম্প্রতি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত চাচাতো ভাই ওষুধ এনে শিশুটিকে খাওয়ান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এরপর বুধবার ভোর চারটার দিকে শিশুটির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। একপর্যায়ে তার গর্ভপাত হয়। তখন মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে শিশুটি।

পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের একটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির মা চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিলে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, গ্রেফতার তিনজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার চার নম্বর আসামি পলাতক। তাঁকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সানা/আপ্র/২৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যুবদল নেতা সাকের হত্যা মামলায় কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ২
২৩ অক্টোবর ২০২৬

যুবদল নেতা সাকের হত্যা মামলায় কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ২

মাগুরা বাস টার্মিনালে বাস কাউন্টারে ঢুকে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটন...

সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পাল্টাপাল্টি অভিযোগ
২৩ অক্টোবর ২০২৬

সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পাল্টাপাল্টি অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আ...

ঘোড়াঘাটে ১৫ পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মিঠু
২৩ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ১৫ পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মিঠু

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজার মহা নবমী উপলক্ষে সিংড়া ইউনিয়নের ১৫টি পূজাম...

সৈয়দপুরে নিরাপদ সড়ক দিবসে নিসচার র‌্যালি ও সমাবেশ
২৩ অক্টোবর ২০২৬

সৈয়দপুরে নিরাপদ সড়ক দিবসে নিসচার র‌্যালি ও সমাবেশ

মোজাম্মেল হক নয়ন: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে র‌্যালি ও সমাবেশ করেছে নিরাপদ সড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে