গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মেনু

যুবদল নেতা সাকের হত্যা মামলায় কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, মাগুরা

জেলা প্রতিনিধি, মাগুরা

প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:২৪ এএম ২০২৬
যুবদল নেতা সাকের হত্যা মামলায় কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ২
ছবি

মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন -ফাইল ছবি

মাগুরা বাস টার্মিনালে বাস কাউন্টারে ঢুকে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এক নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অন্যজন মাগুরা জেলা জজ আদালতের এক আইনজীবীর বোন শামীমা ইয়াসমিন।

গ্রেফতার দুজন হলেন রনি শিকদার ও শামীমা ইয়াসমিন। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে। মামলায় সন্দেহভাজন হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়।

নিহত সাকের হোসেন (৩৯) মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি শহরের পারনান্দুয়ালী গ্রামের মৃত কুতুবুদ্দিনের ছেলে। পাশাপাশি মাগুরা বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টারের ভেতরে সাকেরকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইলেন্সার পাইপ খোলা একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি কাউন্টারে আসেন। মোটরসাইকেল চালু রেখেই তাঁদের একজন ভেতরে ঢুকে সাকেরের মাথায় গুলি করেন। এরপর দুজন দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

স্থানীয়রা সাকেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় বুধবার রাতে নিহত সাকেরের স্ত্রী শারমিন নাহার মাগুরা সদর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে রনি শিকদার ও শামীমা ইয়াসমিনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে মধুমিতা সিনেমা হলের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। খুব শিগগিরই প্রকৃত আসামিদের শনাক্ত করা সম্ভব হবে।
সানা/আপ্র/২৩/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পাল্টাপাল্টি অভিযোগ
২৩ অক্টোবর ২০২৬

সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পাল্টাপাল্টি অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আ...

ঘোড়াঘাটে ১৫ পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মিঠু
২৩ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ১৫ পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মিঠু

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজার মহা নবমী উপলক্ষে সিংড়া ইউনিয়নের ১৫টি পূজাম...

সৈয়দপুরে নিরাপদ সড়ক দিবসে নিসচার র‌্যালি ও সমাবেশ
২৩ অক্টোবর ২০২৬

সৈয়দপুরে নিরাপদ সড়ক দিবসে নিসচার র‌্যালি ও সমাবেশ

মোজাম্মেল হক নয়ন: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে র‌্যালি ও সমাবেশ করেছে নিরাপদ সড়...

খুলনায় এক দিনে যুবক ও গৃহবধূ খুন, আতঙ্কে নগরবাসী
২৩ অক্টোবর ২০২৬

খুলনায় এক দিনে যুবক ও গৃহবধূ খুন, আতঙ্কে নগরবাসী

খুলনা নগরীতে এক দিনের ব্যবধানে নয়, একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে গুলি করে দুইজনকে হত্যা করেছে দুর্বৃ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে