গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মেনু

সুন্দরবন ঘুরে দাকোপে প্রধানমন্ত্রী, এরপর মোংলা বন্দর পরিদর্শন

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:২৪ এএম ২০২৬
সুন্দরবন ঘুরে দাকোপে প্রধানমন্ত্রী, এরপর মোংলা বন্দর পরিদর্শন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

সুন্দরবনের হিরণ পয়েন্ট ও আশপাশের এলাকা আকাশপথে পর্যবেক্ষণ শেষে খুলনার দাকোপ উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। প্রধানমন্ত্রীর এ সফরে সুন্দরবনের পর্যটন সম্ভাবনা, মোংলা বন্দরের কার্যক্রম ও সম্প্রসারণ এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নলিয়ান এলাকায় স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠ ও আশপাশে জড়ো হওয়া মানুষ হাত নেড়ে ও স্লোগান দিয়ে তাঁকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দাকোপে অবতরণের পর নলিয়ান লঞ্চঘাট থেকে নৌপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুরে তিনি বাংলাদেশ নৌবাহিনীর মোংলা ঘাঁটিতে পৌঁছে মধ্যাহ্নবিরতি নেন। পরে ঘাঁটির ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেওয়ার কর্মসূচি ছিল।

সফরসূচিতে বিকেলে মোংলা বন্দরের জেটি ও বন্দর কার্যক্রম পরিদর্শন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখার কর্মসূচি রয়েছে। নির্ধারিত কর্মসূচি শেষে ওই দিনই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী ঢাকায় তাঁর বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় হেলিকপ্টারে করে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা আকাশপথে পর্যবেক্ষণ করেন। এরপর নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন।

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের টার্মিনাল স্থাপনের সম্ভাবনাকে ঘিরে এ অঞ্চলের বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁদের আশা, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে উন্নয়ন কার্যক্রমে গতি আসবে, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে এসব সম্ভাবনা বাস্তবে রূপ দিতে পরিকল্পনা বাস্তবায়ন, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা ও বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
সানা/আপ্র/২৩/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কবি ও সাংবাদিক রথো রাফি আর নেই
২৩ অক্টোবর ২০২৬

কবি ও সাংবাদিক রথো রাফি আর নেই

হৃদরোগসহ শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কবি ও সাংবাদিক রথো রাফি। ব...

সব সরকারি অফিসে জাতীয় পতাকা প্রদর্শনে যথাযথভাবে অনুসরণের নির্দেশ
২২ অক্টোবর ২০২৬

সব সরকারি অফিসে জাতীয় পতাকা প্রদর্শনে যথাযথভাবে অনুসরণের নির্দেশ

সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা যথাযথভা...

বুকে ব্যথা ও শ্বাসকষ্টে হাসপাতালে স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান
২২ অক্টোবর ২০২৬

বুকে ব্যথা ও শ্বাসকষ্টে হাসপাতালে স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সম...

দেশে সাইবার হামলার উচ্চ ঝুঁকি, সরকারি-বেসরকারি ওয়েবসাইটে সতর্কতা
২২ অক্টোবর ২০২৬

দেশে সাইবার হামলার উচ্চ ঝুঁকি, সরকারি-বেসরকারি ওয়েবসাইটে সতর্কতা

জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর দেশে সাইবার হামলা নি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে