বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬৩৬ কোটি ডলারের বিনিয়োগের ব্যবস্থা করে দেবে জাপান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাপানি সংবাদমাধ্যম নিক্কেইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টোকিওতে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ বিনিয়োগের ঘোষণা আসতে পারে।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
নিক্কেইয়ের প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বিনিয়োগের এ ঘোষণা আসবে।
প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত বিনিয়োগের অর্থ গাড়ি ও অন্যান্য উৎপাদনশিল্পের পাশাপাশি জ্বালানি অবকাঠামো নির্মাণে ব্যয় করা হতে পারে। বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে কার্যক্রম পরিচালনাকারী জাপানি কোম্পানিগুলোকেও এ বিনিয়োগ উদ্যোগে সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছে নিক্কেই।
তবে নিক্কেইয়ের এ প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
সানা/আপ্র/২৩/১০/২০২৬