গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেনু

‘অসুরেরা থেমে নেই’, নিউ ইয়র্কে দুর্গোৎসবে বললেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৫ পিএম, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:০৬ এএম ২০২৬
‘অসুরেরা থেমে নেই’, নিউ ইয়র্কে দুর্গোৎসবে বললেন মামদানি
ছবি

বক্তব্য দিচ্ছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি, পাশে সিটি কাউন্সিলম্যান শেকর কৃষ্ণান

যুক্তরাষ্ট্রের সামাজিক বন্ধন ভেঙে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, “অসুরেরা থেমে নেই। অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার সংকল্প নিয়ে দুর্গাপূজা এসেছে।”

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ওঁম শক্তি মন্দিরে প্রবাসী বাংলাদেশিদের দুর্গোৎসবের সমাপনী আয়োজনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্দিরে মেয়রকে স্বাগত জানান এর প্রতিষ্ঠাতা গৌরাঙ্গ কুন্ডু, মন্দির কমিটির সভাপতি স্বরূপ সাহা ও সাধারণ সম্পাদক ভবতোষ পাল। পরে তাকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

এবার নিউ ইয়র্কের টাইমস স্কয়ারসহ কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটান ও স্ট্যাটেন আইল্যান্ডের ১৮টি পূজামণ্ডপে বাংলাদেশিরা দুর্গোৎসবের আয়োজন করেছেন।

মামদানি বলেন, “দেবী দুর্গাকে পূজা করা হয় অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির প্রতিষ্ঠার প্রতীক হিসেবে। সেই বিশ্বাস থেকেই বাংলাদেশি হিন্দুরা শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় দুর্গোৎসবে সমবেত হয়েছেন। বহুজাতিক এই শহরকে আরও বর্ণাঢ্য ও সমৃদ্ধ করে তুলতে বাংলাদেশি হিন্দুদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাটর্নি অশোক কর্মকার, অধ্যাপক দ্বীজেন ভট্টাচার্য, সিটি কাউন্সিলম্যান শেকর কৃষ্ণান এবং আয়োজকদের অন্যতম দীনেশ মজুমদার।

দীনেশ মজুমদার বলেন, “বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। সেই লক্ষ্যেই টাইমস স্কয়ারে দুর্গোৎসব আয়োজনের জনপ্রিয়তা ক্রমে বাড়ছে।”
সানা/আপ্র/২২/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলায় নিহত ১
২২ অক্টোবর ২০২৬

সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলায় নিহত ১

সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে...

সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত
২২ অক্টোবর ২০২৬

সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার চে...

মদিনা, পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের
২১ অক্টোবর ২০২৬

মদিনা, পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের

সৌদি আরবের মদিনা অঞ্চল ও পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া পাঁচটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করার কথা জানিয়েছে স...

বিরোধপূর্ণ আবেই অঞ্চলের বাজারে ‘সুদানি ড্রোন’ হামলায় নিহত ১৫৩
২১ অক্টোবর ২০২৬

বিরোধপূর্ণ আবেই অঞ্চলের বাজারে ‘সুদানি ড্রোন’ হামলায় নিহত ১৫৩

দক্ষিণ সুদানের কর্মকর্তারা জানিয়েছেন, বিরোধপূর্ণ আবেই অঞ্চলের একটি বাজারে সুদানের সামরিক বাহিনীর ড্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে