গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

বিরোধপূর্ণ আবেই অঞ্চলের বাজারে ‘সুদানি ড্রোন’ হামলায় নিহত ১৫৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩১ পিএম, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:১৫ এএম ২০২৬
বিরোধপূর্ণ আবেই অঞ্চলের বাজারে ‘সুদানি ড্রোন’ হামলায় নিহত ১৫৩
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণ সুদানের কর্মকর্তারা জানিয়েছেন, বিরোধপূর্ণ আবেই অঞ্চলের একটি বাজারে সুদানের সামরিক বাহিনীর ড্রোন হামলায় অন্তত ১৫৩ জন নিহত হয়েছেন। 

আবেইয়ের অন্তর্বর্তী তথ্যমন্ত্রী ইয়োহানা আকোল নোগর মঙ্গলবার রয়টার্সকে জানান, সোমবার ওই বাজারে চালানো হামলায় নিহতের সংখ্যা ৭৩ থেকে বেড়ে ১৫৩ জনে দাঁড়িয়েছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। “আগুন এখনও জ্বলছে। 

তাই মৃতদের উদ্ধারের প্রচেষ্টা এখনও অব্যাহত আছে। পরিস্থিতি ভয়ানক,” বলেন নোগর। কিছু মৃতদেহ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার ঘটনাস্থল থেকে ধারণ করা একটি ভিডিও রয়টার্স যাচাই করেছে। 

এতে যানবাহন ও দালানকোঠার পুড়ে যাওয়া ও বিকৃত ধ্বংসাবশেষ দেখা গেছে। বাসিন্দারা ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছিলেন, তখনো একটি ভবনে আগুনের শিখা দেখা যাচ্ছিল। 

নাগোর জানান, আগুনের কারণে মৃতদেহগুলো উদ্ধারে জরুরি কর্মীদের বেগ পেতে হয়েছে। ধারাবাহিক এই বোমাবর্ষণের কারণে প্রায় আট হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।


নাগোর কোনো প্রমাণ ছাড়াই এই হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায় দিয়েছেন। এ বিষয়ে সুদানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। তিন কূটনৈতিক সূত্র, এক ত্রাণকর্মী ও আবেই অঞ্চলের বিরোধের বিষয়ে এক বিশেষজ্ঞ রয়টার্সকে জানিয়েছেন, বাজারের একটি জ্বালানি গুদামে আঘাত হানা হয়। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগে এই জ্বালানি গুদামটি সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াইরত আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ব্যবহার করতো। 

তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে আরএসএফের এক মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি পাঁচটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন আর তারপরই জ্বালানি বাজারটিতে আগুন ছড়িয়ে পড়ে। 

বাজারটিতে জ্বালানির পাশাপাশি চিনি, আটা ও বিস্কুটের মতো পণ্য বিক্রি হয় আর সেগুলো সুদানে সরবরাহ করা হয়। ২০২৩ সালের এপ্রিলে সুদানের সশস্ত্র বাহিনীর সঙ্গে দেশটির আধা-সামরিক বাহিনী আরএসএফের লড়াই শুরু হলে সুদানে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। এ যুদ্ধে স্থানীয় মিলিশিয়া বাহিনীগুলো ও বিদেশি শক্তিগুলো জড়িয়ে পড়ার পর বড় ধরনের মানবিক সংকট সৃষ্টি হয়। 

অপরদিকে ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা ঘোষণা করে দক্ষিণ সুদান আলাদা হয়ে যায়। কিন্তু দুই দেশের মাঝখানে থাকা তেল সমৃদ্ধ আবেই অঞ্চলের মালিকানা নিয়ে বিরোধ থেকে যায়। দুই দেশের যৌথ প্রশাসন অঞ্চলটি পরিচালনা করলেও উভয়েই এর মালিকানা দাবি করে আসছে। সোমবার রাতে দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবেই শহরের উত্তরে ওই বাজারে হামলার ঘটনার প্রতিবাদ জানানে তারা সুদানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল।


আবেই সুদানের কোরদোফান অঞ্চলের সীমান্তবর্তী। আর সুদানের গৃহযুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে আছে এই কোরদোফান অঞ্চলটি। সুদানের সামরিক বাহিনীর নেতৃত্বাধীন সরকারের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, আবেইয়ের কিছু অংশ আরএসএফের সক্রিয় উপস্থিতি আছে। কিন্তু আবেইতে আরএসএফের উপস্থিতির কথা প্রত্যাখ্যান করেছেন নাগোর। রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব দাবি যাচাই করতে পারেনি। 

আবেই অঞ্চলে থাকা জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী (ইউনিসফা) মে মাসে সতর্ক করে বলেছিল, আবেইয়ে আরএসএফের উপস্থিতি সেখানে নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে আর বিরোধপূর্ণ এই অঞ্চলের চূড়ান্ত মর্যাদা নির্ধারণে দেরির কারণে বেসামরিক ও ইউনিসফার কর্মীরা ঝুঁকির মুখে পড়ছেন। 

 

আবেই ও অন্যান্য এলাকায় ধারাবাহিক ড্রোন হামলার ঘটনাকে জাতিসংঘ ‘কঠোরভাবে নিন্দা করেছে’ বলে জানিয়েছেন বিশ্বের অভিভাবক সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক।

ডিসি/আপ্র/২১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মদিনা, পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের
২১ অক্টোবর ২০২৬

মদিনা, পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের

সৌদি আরবের মদিনা অঞ্চল ও পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া পাঁচটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করার কথা জানিয়েছে স...

বিক্ষোভ-দাঙ্গা দমনে ইতালিতে কঠোর আইন জারি
২১ অক্টোবর ২০২৬

বিক্ষোভ-দাঙ্গা দমনে ইতালিতে কঠোর আইন জারি

ইতালিতে বিক্ষোভে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাস্তি বাড়িয়ে নতুন নিরাপত্তা আইন অনুমোদন করেছে সরক...

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইরান
২১ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইরান

নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে পাকিস্তানের সেনাপ্রধান...

ফ্রান্সে বিক্ষোভে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে
২১ অক্টোবর ২০২৬

ফ্রান্সে বিক্ষোভে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে গত শনিবার ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। এ সময় প্রায় ৫ লাখ মানুষ বিক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই