গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

অজ্ঞান করে অটো ছিনতাই, হাসপাতালে ভর্তি চালক নিরব

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৩১ এএম ২০২৬
অজ্ঞান করে অটো ছিনতাই, হাসপাতালে ভর্তি চালক নিরব
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

কিশোরগঞ্জ সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক চুরির ঘটনা ঘটেছে। চা খাইয়ে অজ্ঞান করার মাধ্যমে এক কিশোর অটোচালকের অটোরিকশা নিয়ে চম্পট দিয়েছে দুর্বৃত্তরা।

অজ্ঞান হওয়া ওই কিশোর অটোচালকের নাম নিরব, পিতা: আলামিন। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।  

জানা গেছে, পাকুন্দিয়া থেকে দুইজন যাত্রী ৭০০ টাকা ভাড়ায় নিরবের অটোরিকশা রিজার্ভ নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে কিশোরগঞ্জ সদর হাসপাতালের কাছে পৌঁছে যাত্রীবেশে থাকা চক্রটি তাকে চা পান করায়। চা পানের কিছুক্ষণ পরেই নিরব সংজ্ঞাহীন হয়ে পড়ে। এই সুযোগে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে নিরব কিশোরগঞ্জ সদর হাসপাতালের ৩য় তলার পশ্চিম পাশের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।  

যদি কেউ নিরব বা তার পরিবারকে চিনে থাকেন, তাহলে অবিলম্বে হাসপাতালে আসার অথবা ০১৭৯৪ ৫৯৬৭০৪ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।  

কেএমএএ/আপ্র/২১.১০.২০২৮

সংশ্লিষ্ট খবর

পূজার ছুটি শেষে সাজেকে ফের অনির্দিষ্টকাল অবরোধের ঘোষণা
২১ অক্টোবর ২০২৬

পূজার ছুটি শেষে সাজেকে ফের অনির্দিষ্টকাল অবরোধের ঘোষণা

পূজার ছুটি শেষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ঘোষণা দি...

হিমছড়িতে সমুদ্র সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু
২১ অক্টোবর ২০২৬

হিমছড়িতে সমুদ্র সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়িতে সমুদ্র সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় একজনকে জীবিত উদ্ধার...

দুর্বৃত্তের গুলিতে মাগুরা পৌর যুবদল নেতা নিহত
২১ অক্টোবর ২০২৬

দুর্বৃত্তের গুলিতে মাগুরা পৌর যুবদল নেতা নিহত

মাগুরা প্রতিনিধি: মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা মো. সাকের হোসেন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ &...

ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে অপহরণে ছাত্রদল নেতা গ্রেফতার
২১ অক্টোবর ২০২৬

ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে অপহরণে ছাত্রদল নেতা গ্রেফতার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মেজবাহ উদ্দিন হেলাল ওরফে ভিপি হেলালকে অপহরণের অভিযোগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই